হাতভর্তি মেহেন্দি, শিগগির বিয়ে করছেন নাকি দেব-রুক্মিনী?

তবে কেন তাঁরা হাতে মেহেন্দি এঁকেছেন তা উল্লেখ না করলেও, অনেকে মনে করছেন, নতুন ছবি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'-র শ্যুটিংয়ের ফাঁকে সুন্দর মুহূর্ত লেন্সবন্দি করেছেন দেব।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবসময়েই আলোচনায় থাকতে ভালবাসেন তারকা সাংসদ দেব এবং অভিনেত্রী রুক্মিনী মৈত্র। কখনই নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি করেননি তাঁরা। পার্টি হোক বা অনুষ্ঠান, বরাবরই একসঙ্গে দেখা যায় তাঁদের। একসঙ্গে ছুটি কাটাতে বিদেশ ভ্রমণে যান। পাশাপাশি দুজনেই দুজনের জন্মদিন ধুমধাম করে পরিবারের সঙ্গে পালন করেন। ব্যস্ততার মধ্যেও একান্তে সময় কাটানোর সুযোগ ঠিক খুঁজে নেন তাঁরা। যদিও মাঝে গুঞ্জন উঠেছিল যে, দেব-রুক্মিনীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এই জল্পনায় ইতি টেনেছেন তারকা জুটি। ‘ধুমকেতু’র স্পেশাল স্ক্রিনিং-এ দেবের হাতে হাত রেখে এসে অভিনেত্রী জানান, ‘আমি আছি, থাকব…’। বহুদিন ধরেই সম্পর্কে আছেন তাঁরা। একে অপরের যেকোনও কাজে চিয়ার লিডার হন তাঁরা। যদিও সম্পর্ক নিয়ে কখনই আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারকা জুটি। কিন্তু তাঁদের ভক্তরা জানতে চান, কবে তাঁরা বিয়ে করছেন। প্রায় ৪৫ ছুঁতে চলল দেবের বয়স। রুক্মিনীরও বয়স ৩৪-এর কোটায়। তবে বিয়ের পরিকল্পনা না করলেও বেশ মিলেমিশে আছেন দুটিতে।

বুধবার (১৮ মার্চ) সকালে তাঁদের ভালবাসার আরও এক মিষ্টি মুহূর্ত ফেসবুক দেওয়ালে জুড়লেন দেব। যেখানে দেখা যাচ্ছে, দেব-রুক্মিনীর দুজনের হাতেই মেহেন্দি আঁকা। দুজনেই হাতে মেহেন্দি লাগিয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন। নিজেদের দিকে তাকিয়ে হারিয়ে যাচ্ছেন। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভক্তরা বলতে শুরু করেছেন, এবার কী তাহলে সানাই বাজছে? বিয়ে করতে চলেছেন দেব-রুক্মিনী? কবে সুখবর দেবেন? ছবিগুলি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে নিজের স্টাইলে লিখেছেন, ‘এমনি’। দেবের হাতে লেখা রয়েছে রুক্মিণীর নামের প্রথম অক্ষর ‘র’।

 

তবে কেন তাঁরা হাতে মেহেন্দি এঁকেছেন তা উল্লেখ না করলেও, অনেকে মনে করছেন, নতুন ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র শ্যুটিংয়ের ফাঁকে সুন্দর মুহূর্ত লেন্সবন্দি করেছেন দেব। কমেন্ট বক্সে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত, কেরিয়ারের শুরুর দিকে দেবের সঙ্গে বেশিরভাগ চলচ্চিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। তাঁদের অভিনীত ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘কিশমিশ’, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র মতো ছবিগুলি বক্সঅফিসে ভাল সাড়া ফেলেছে। এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে ফের দেবের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করবেন রুক্মিনী। পর্দায় করিম উল হক রূপে দেখা যাবে দেবকে। রুক্মিণীকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘বিনোদিনী’ ছবিতে। এছাড়া দেবের সঙ্গে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এ শেষবার জুটি বেঁধেছিলেন রুক্মিণী।

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক