‘শিশুদের কোনও শিক্ষা চাপ দিয়ে নয়, ভালবেসে শেখান’: জাভেদ আখতার

তাঁর মতে কবিতা হোক বা যেকোনও কিছু, সবটাই যেন শিশুরা ভালোবেসে গ্রহণ করেন, তাঁদের উপরে যেন বাবা-মায়েরা কিছু চাপিয়ে দেওয়া না দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল শিশুদের ছোটবেলাটা যেন কোথায় হারিয়ে দিচ্ছে! বাবা-মায়ের অতিরিক্ত চাপ দেওয়া, বড় বড় ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করানো, পড়াশোনার অতিরিক্ত চাপ, এছাড়াও নাচ, গান, কবিতা, দাবা, কিংবা আঁকা প্রভৃতি শেখানোরও রেওয়াজ রয়েছে। যার ফলে শিশুদের খেলাধূলোর জীবনটা রীতিমতো তছনছ হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকেই এত চাপের মধ্যে থাকছে শিশুরা, সবটাই তাঁদের মাথায় আলাদাই চাপ তৈরি করছে। এবার শিশুদের পড়াশোনার বিষয়ে একাধিক তথ্য দিলেন, প্রখ্যাত কবি-গীতিকার জাভেদ আখতার। যিনি মাঝে মধ্যেই নানা কারণে সরব হন।

সম্প্রতি টাটা স্টিল কলকাতা সাহিত্য সভার একটি অধিবেশনে বক্তৃতায় তিনি বলেছেন, তাঁর মতে কবিতা হোক বা যেকোনও কিছু, সবটাই যেন শিশুরা ভালোবেসে গ্রহণ করেন, তাঁদের উপরে যেন বাবা-মায়েরা কিছু চাপিয়ে দেওয়া না দেয়। এছাড়া কবিতা বা আবৃত্তি, বাচ্চাদের ছন্দিত শব্দের প্রতি অনুরাগ জাগিয়ে তোলে। তাই তাঁদেরকে বিভিন্ন ‘কবি সম্মেলন’-এ নিয়ে যাওয়া উচিত। পাশাপাশি শিশুদের মধ্যে কীভাবে কবিতার প্রতি ভালবাসা জাগানো যায় সে সম্পর্কে ৭৮ বছর বয়সী পদ্মভূষণ পুরস্কার প্রাপক জাভেদ আখতার বলেন, “আপনি তাঁদেরকে বললে, হয়তো তাঁরা শুনবে না।

সম্পূর্ণটাই আপনার উপর নির্ভরশীল। আপনি যদি কবিতাকে গভীরভাবে ভালোবাসেন, আপনি যদি ‘কবি সম্মেলন’ যোগ দেন, তাহলে দেখবেন আপনার সন্তানরাও স্বয়ংক্রিয়ভাবে আগ্রহী হয়ে উঠছে।” উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন উত্তরসূরিকে প্রস্তুত করা উচিত কিনা সেই বিষয়ে আখতার বলেন, “সীমান্তের উভয় পাশে প্রচুর শিশুরা রয়েছে। এমনও দেখেছি ১৮ বছর বয়সী, ছেলে-মেয়েরা এত সুন্দরভাবে ইউটিউবে আবৃত্তি করে, তা আমাকে খুবই অনুপ্রাণিত করে।” তাঁর মতে, বাক্য গঠন, ছন্দ এবং বাক্যাংশের বুননের আরও ভাল ধারণা পাওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষী উর্দু কবিদের কবিতা পড়া উচিত সবাইকে।

তোলাবাজির অভিযোগে পাটুলি থানার হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১