খ্রিস্টমাসে ডবল ধামাকা, ভিয়েনাতে জমিয়ে হানিমুন কাটাচ্ছেন নবদম্পতি সোহেল-হংসিকা

শুক্রবার অস্ট্রিয়ায় উড়ে গিয়েছেন নবদম্পতি। বেলভেডের প্রাসাদ, রাথাউসপ্লাটজ স্কোয়ার সবটাই পরিদর্শন হয়ে গিয়েছে অভিনেত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের ৪ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছেন জনপ্রিয় দক্ষিণী এবং বলিউড অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। দীর্ঘদিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে শুভ পরিণয় সম্পন্ন হয়ে অভিনেত্রীর। সোহেলের আগে একটা বিয়ে থাকলেও বহুদিন তা আইনি বিচ্ছেদের রুপ নিয়েছে। যদিও সোহেল-হংসিকা দুজনেই ব্যবসায়িক অংশিদার। অভিনেত্রী বিয়ের কথা ঘোষণার পর থেকেই নেটদুনিয়ায় তিনি চর্চিত। তাঁর হলদি শেরিমণি থেকে মেহেন্দি, সঙ্গীত, সুফি নাইট সবটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

এছাড়াও বিয়ের দিন অভিনেত্রীর অভিনব লুকও দারুণ ভাইরাল হয়েছিল। তাঁদের বিয়ের একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে প্রতিনিয়ত। যদিও আপাতত হংসিকা-সোহেল হানিমুন কাটাচ্ছেন ভিয়েনায়। শুক্রবার অস্ট্রিয়ায় উড়ে গিয়েছেন নবদম্পতি। বেলভেডের প্রাসাদ, রাথাউসপ্লাটজ স্কোয়ার সবটাই পরিদর্শন হয়ে গিয়েছে অভিনেত্রীর। আর সেইসব মুহূর্তের একাধিক ছবি অভিনেত্রী এদিন তাঁর ইনস্টাগ্রামে জুড়েছেন। অস্ট্রিয়ায় সেজে উঠেছে এখন খ্রিস্টমাস পর্বে। অভিনেত্রীর ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বেলভেডের প্রাসাদের সামনে হাঁটছেন।

গোলাপী টপ এবং কালো জিন্সে চমৎকার দেখাচ্ছে অভিনেত্রীকে। হংসিকা মোতওয়ানি, তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজেও তাঁদের আনন্দের মুহূর্তগুলি শেয়ার করেছেন। সোহেল কাঠুরিয়া তাঁর ছবিতে ক্যাপশন দিয়ে লেখেন, “আমার গুন্ডি”। হংসিকা মোতওয়ানি গত মাসে প্যারিসে সোহেলের প্রস্তাব দেওয়ার একাধিক ছবিও পোস্ট করেছিলেন। হংসিকাকে শেষবার পর্দায় দেখা গিয়েছে, ইউআর জামিলের মাহাতে, যা জুলাই মাসে মুক্তি পায়।

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর