রঙের উৎসবে সকাল সকাল মন খারাপ ঋতুপর্ণার, কাছের মানুষকে হারালেন

সাদ সকালেই অভিনেত্রী জানালেন সোমবার রাতে প্রয়াত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নৃত্য পরিচালক মাসুম বাবুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রঙের উৎসবে শোকের ছায়া টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্তর পরিবারে। কাছের মানুষকে হারালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইতিমধ্যেই গোটা বাংলা জুড়ে মানুষ মেতে উঠেছে রঙের খেলায়। ঠিক সেই সময়েই মন খারাপ অভিনেত্রীর। আনন্দের রেশ মাত্র নেই অভিনেত্রীর চোখে মুখে। আপনারা মোটামুটি সবাই জানেন ঋতুপর্ণা বাংলার পাশাপাশি ঢালিউডেরও একাধিক ছবিতে অভিনয় করেছেন। বাংলাদেশেরও জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সাদ সকালেই অভিনেত্রী জানালেন সোমবার রাতে প্রয়াত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নৃত্য পরিচালক মাসুম বাবুল।

দেড় বছর ক্যানসারে ভুগছিলেন তিনি। চিকিৎসাও চলছিল। কিন্তু শেষ রক্ষা আর হল না। বাংলাদেশে অভিনয়কালীন ঋতুপর্ণার খুবই কাছের মানুষ ছিলেন বাবুল। তাই তাঁর প্রয়ানের খবর শুনেই আবেগে ভাসলেন নায়িকা। এদিন প্রয়াত নৃত্য পরিচালকের ছবি দিয়ে ঋতুপর্ণা ইনস্টাগ্রামে লিখেছেন, “মনটা খুব খারাপ হয়ে গেল। অনেক অনেক ছবি করেছি তোমার সঙ্গে বাবুল। কত গল্প, কত হাসি, দারুণ দারুণ কাজ। তুমি আমায় বলতে ‘ম্যাজিক গার্ল’। বড় তাড়াতাড়ি চলে গেলে। অনেক লড়াই করলে। এখন তোমার প্রিয় বন্ধু মান্নাভাই-এর কাছে চলে গেলে। কত কাজ করেছি আমরা সবাই। সব স্মৃতি হয়ে গেল। ভাল থেকো যেখানেই থাকো।” উল্লেখ্য, বেদের মেয়ে জ্যোৎস্না, কোটি টাকার কাবিন, বিক্ষোভ-সহ একাধিক ছবিতে ঋতুপর্ণার কোরিওগ্রাফি করেছেন তিনি। ভারতে এসে চিকিৎসাও করিয়ে ফিরে গিয়েছিলেন তিনি।

তারপরেই ২০২২ সালের অক্টোবরে অসুস্থ হয়ে পড়েন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল তাঁকে। কিন্তু ক্যানসার চিকিৎসার খরচ চালানোর ক্ষমতা ছিল না বাবুলের পরিবারের তরফ থেকে। অবশেষে সোমবার বিকাল ৫.৪৫ নাগাদ ঢাকায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বাবুল। তাঁর মৃত্যুতে শোকে কাতর গোটা ঢালিউড। আবেগে ভেসে গিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?