যশের প্রসঙ্গে মুখ খুললেন এনা, কী বললেন ছবির প্রযোজক?

ছবির প্রযোজনায় ও অভিনয়ে দেখা যাবে এনাকে। কিন্তু হঠাৎ করেই ছবি থেকে সরে দাঁড়ানোর মত যশের এই সিদ্ধান্ত ধাক্কা দিয়েছে তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছবি মুক্তির বাকি মাত্র ৫ দিন। তার আগে রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় যশ দাশগুপ্ত জানালেন যে তিনি চিনেবাদাম সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন। অভিনেতার এমন সিদ্ধান্তে রীতিমত অবাক হয়ে যায় সকলে। এর নেপথ্যে কোন কারণ রয়েছে তাও সঠিকভাবে কেউ উদ্ধার করতে পারেননি। তাঁর এই সিদ্ধান্তে দর্শকদের মতই অবাক হয়েছেন এই ছবির টিমের বাকি সদস্যরা পরিচালক-প্রযোজক কেউই ভাবতে পারেননি যে এমন কিছু হতে চলেছে। উল্লেখ্য এই ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক, এবং জারেক এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় নির্মিত হয়েছে ছবি চিনেবাদাম। যা মুক্তির বাকি আর পাঁচ দিন। ছবির প্রযোজনায় ও অভিনয়ে দেখা যাবে এনাকে। কিন্তু হঠাৎ করেই ছবি থেকে সরে দাঁড়ানোর মত যশের এই সিদ্ধান্ত ধাক্কা দিয়েছে তাঁকে।

সংবাদমাধ্যমের কাছে এনা বলেছেন যে এই ছবিটা টাইটেল সং রিলিজ হওয়ার পর থেকেই তাকে মেসেজ করে বলেন যে ”টাইটেল সং টা প্যাথেটিক হয়েছে।” সঙ্গে লেখেন ”বেস্ট অফ লাক টু ইউ এন্ড ইয়োর টিম”। এই মেসেজ পাওয়ার পর এনা যশের কাছে রীতিমতো কারণ জানতে চান। কিন্তু এরপর আর তাঁকে কোনো উত্তর দেননি যশ। তারপরেই রবিবার সকাল বেলা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বোমা ফাটান। ঘোষণা করে জানিয়েছেন চিনেবাদাম ছবির প্রচারে সেভাবে সময় দিচ্ছিলেন না যশ। অনেকবার তাঁকে বলার পরেও কোনও লাভ হয়নি। প্রযোজক হিসেবে তিনি একেবারে অন্যরকমভাবে এই ছবিতে ভূমিকা পালন করেছেন। এমনকি পরিচালকের ওপরেও তিনি কখনো ছড়ি ঘোরাননি। কারণ তিনি মনে করেন এতে পরিচালকের কাজের সমস্যা হয় তাই তার ওপরেই সমস্তটা ছেড়েছেন এনা। 

অন্যদিকে রবিবার ছবি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে যশ তাতে যে বিবৃতি প্রকাশ করেন তাতে লেখা ছিল ”জারেক এন্টারটেইনমেন্ট  ও পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে ক্রিয়েটিভ ডিফারেন্স তৈরি হওয়ায় আমি চিনেবাদাম প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনওভাবেই ওই ছবির সঙ্গে যুক্ত নই। ছবির শুটিং এবং পোস্ট প্রোডাকশনে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। চাই না সে সমস্ত বিফলে যাক। নির্মাতাদের অনেক শুভেচ্ছা। আগামী দিনে সময় এলে আমি কারণ প্রকাশ্যে আনব…”

এরপরই রীতিমতো ভেঙে পড়েছে ছবির প্রযোজক তথা অভিনেত্রী এনা সাহা। ‘এস ও এস কলকাতা’ থেকে শুরু করে ‘চিনেবাদাম’ এবং তারপরে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ এই তিনটি ছবির কাজের চুক্তি হয়ে যাবার পর টাকা পয়সা নিয়ে কথা হয়ে যাওয়ার পর হঠাৎ করেই যশের মনে হচ্ছে যে ক্রিয়েটিভ ডিফারেন্স তৈরি হতে পারে? উল্লেখ্য এনার প্রযোজনায় আগামী ছবি ‘মাস্টার মশাই আপনি কিছু দেখেননি’ ছবিতে তিনি রয়েছেন। উল্লেখ্য, এ রকম ভাবে ছবি থেকে সরে দাঁড়ানো নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে টলিউডের আরও এক প্রযোজকরা রানা সাহা না শুধু তাই নয় উঠছে যশের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন।

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা