‘আমি অসুস্থ নই, হাসপাতালেও ভর্তি হইনি, দয়া করে ভুল খবর ছড়ানো বন্ধ করুন’: মোনালি

আমার কোনও শ্বাসকষ্টের সমস্যা নেই এবং আমাকে কোনও হাসপাতালে ভর্তি করা হয়নি, এটি মিথ্যা তথ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ নন মোনালি ঠাকুর। হাসপাতালেও ভর্তি হননি তিনি। বুধবার (২২ জানুয়ারি) খবরে এসেছিল যে, মঙ্গলবার (২১ জানুয়ারি) কোচবিহারের দিনহাটায় অনুষ্ঠান করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন গায়িকা মোনালি ঠাকুর। এদিন নাচে-গানে অনুষ্ঠান মাতিয়েছিলেন গায়িকা। কিন্তু লাগাতার পারফরম্যান্স করার জন্যে তিনি ঘামতে শুরু করেন। এরপর অনুষ্ঠান শেষেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয় এবং গায়িকা অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে দিনহাটার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু গতকাল মোনালি ঠাকুরের অসুস্থ হওয়ার খবর একেবারেই ভুয়ো ছিল। গায়িকা তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার সাম্প্রতিক প্রতিবেদনের নিন্দা করেছেন। তাঁর সম্পর্কে মিথ্যা তথ্য শেয়ার না করার অনুরোধ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে মোনালি তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে একটি পোস্টে লিখেছেন, “প্রিয় মিডিয়া এবং আমার স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন সকলে, আমি আশা করি আপনারা সকলে ভাল আছেন। আমি অনুরোধ করছি, দয়া করে আমার স্বাস্থ্য সম্পর্কে কোন অযাচাইকৃত খবর শেয়ার করবেন না। আমি সত্যিই আপনাদের সমস্ত ভালবাসা এবং উদ্বেগের প্রশংসা করি। আমার কোনও শ্বাসকষ্টের সমস্যা নেই এবং আমাকে কোনও হাসপাতালে ভর্তি করা হয়নি, এটি মিথ্যা তথ্য।” এরপর তিনি সেদিন মঞ্চে ঠিক কী ঘটেছিল তা প্রকাশ করে বলেছেন, “আসলে আমি দিন কয়েক আগে অসুস্থ ছিলাম। সুস্থ না হতেই শো শুরু করি। পর্যাপ্ত সময় না পাওয়ার কারণে আমি সম্প্রতি অসুস্থ বোধ করছিলাম, যার ফলে আমি মুম্বই ফিরে এসেছি। তবে আমার সামান্য সাইনাস এবং মাইগ্রেনের সমস্যা রয়েছে। এবং আমি এখন বিশ্রাম নিচ্ছি, শীঘ্রই সুস্থ হয়ে উঠব।”

কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যাচ্ছিল, নিরাপত্তা আধিকারিকরা এবং তাঁর দল তাঁকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাচ্ছে, সেখানে মোনালিকে দৃশ্যত ব্যথিত দেখাচ্ছে। কিন্তু ভিডিওটি ভুয়ো।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক