সপ্তাহের প্রথমেই ১৩৪ কোটির ব্যবসা করল ‘গদর ২’

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘গদর ২’। সপ্তাহের প্রথমেই ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ এবং ‘OMG 2’-কে টেক্কা দিয়ে শীর্ষে উঠে এল ‘গদর ২’। জানা গিয়েছে, ‘গদর ২’-এর ঝুলিতে ১৩৪ কোটির আমদানি হয়েছে। ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ পেয়েছে ১২৫ কোটির ব্যবসা। সেই তুলনায় ‘OMG 2’ ৪৩ কোটির গণ্ডি পেরোতে পারেনি।  

মুক্তির পর থেকে, সানি দেওল-আমিশা প্যাটেলের এই সিনেমাটি বক্স অফিসের রেকর্ড ভেঙেছে। মুক্তির প্রথম সপ্তাহেই দেদার লক্ষ্মীলাভ করছে এই সিনেমাটি।  ২০০১ সালের ব্লকবাস্টার ‘গদর: এক প্রেম কথা’-এর সিক্যুয়াল ‘গদর 2’। সানি-আমিশা জুটি আবারও কামাল দেখাল।  

পঙ্কজ ত্রিপাঠি-অক্ষয় কুমারের সিনেমা ‘OMG 2’-ও বেশ চিত্তাকর্ষক হয়েছে। 2012 সালের কমেডি স্যাটায়ার ‘OMG’-এর আধ্যাত্মিক সিক্যুয়েল। কুমার ও ত্রিপাঠী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। ছবিটি ৪৩ কোটির ব্যবসা করেছে। 

অন্যদিকে, করণ জোহর পরিচালিত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ বক্স অফিসে নিজের রেকর্ড ধরে রেখেছে। রণবীর সিং-আলিয়া ভাট অভিনীত ছবিটি দেশের মাটিতে ১২৬ কোটি টাকার ব্যবসা করলেও বিদেশে ২৫৯ কোটি টাকা আয় করেছে। সমালোচকদের ধারণা, বলিউড এবার ব্যবসায়িক ক্ষেত্রে পুরানো ফর্মে ফিরছে।

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত