সুখবর! ৩৬ বছর বয়সে মা হতে চলেছেন ‘জাস্ট মাই লাইক’ অভিনেত্রী লিন্ডসে লোহান

আমরা আমাদের পরিবারের নতুন সদস্যের আগমনের জন্য খুব উত্তেজিত। আমরা আমাদের জীবনের এই পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করছি!

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের পাশাপাশি হলিউডেও একের পর এক খুশির খবর। সম্প্রতি অস্কার মনোনয়নে একাধিক পুরস্কার পেয়েছে অবতার, টপ গান ম্যাভেরিক থেকে একাধিক চলচ্চিত্র। একটি, দুটি নয় একাধিক বিভাগে মনোনীত হয়েছে এই সকল চলচ্চিত্রগুলি। এদিকে সম্প্রতি আরও একটি খুশির খবর দিলেন আমেরিকান অভিনেত্রী লিন্ডসে লোহান (Lindsay Lohan)। গতবছর বলিউড জুড়ে ছিল একাধিক সুখবর। মা হওয়ার খবর, গাঁটছড়া বাঁধার খবর দিয়েছেন একাধিক অভিনেত্রী। এবার মা হওয়ার খবর দিলেন লিন্ডসে লোহান। সম্প্রতি অভিনেত্রী তাঁর স্বামী বাদের শাম্মাসের সঙ্গে মিলে সুখবরটি ঘোষণা করলেন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নিজের গর্ভধারণের কথা ঘোষণা করার পরেই তীব্র ভাইরাল হয়েছে তাঁর এই খবরটি।

লিন্ডসে লোহান “শীঘ্রই আসছে” শব্দগুলির সঙ্গে একটি ছোট শিশুর পোশাকের ছবি শেয়ার করে লিখেছেন, “আমরা ধন্য এবং উত্তেজিত”। এটি লিন্ডসে এবং তাঁর স্বামী বাদের শাম্মাসের প্রথম সন্তান। মাত্র এক বছর হয়েছে তাঁদের বিবাহ। ৩৬ বছর বয়সী লিন্ডসে একটি সাংবাদিক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমরা আমাদের পরিবারের নতুন সদস্যের আগমনের জন্য খুব উত্তেজিত। আমরা আমাদের জীবনের এই পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করছি!” অভিনন্দন জানিয়ে অভিনেত্রীর পোস্টে মন্তব্য করেছেন বেশ কয়েকজন তারকা।

লিন্ডসে লোহানের গোপন বিয়ে

লিন্ডসে লোহান ২০২২ সালের জুলাইয়ে বাদের শাম্মা নামে একজন ৩৬ বছর বয়সী অভিনেতাকে বিয়ে করেন। অভিনেত্রী একটি মিষ্টি ছবির দিয়ে ঘোষণা করেছিলেন, তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করছেন। “আমি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মহিলা। আপনি আমাকে খুঁজে পেয়েছেন এবং জানতেন যে আমি আপনার থেকে সুখ এবং অনুগ্রহ খুঁজে পেতে চাই। আমি হতবাক যে তুমি আমার স্বামী। আমার জীবন এবং আমার সবকিছু।”

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র