বিয়ের আগে মাতাকি চৌকি অনুষ্ঠানের আয়োজন হংসিকা মোতওয়ানির   

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বছরের শেষেই বলিউডে বাজতে চলেছে বিয়ের সানাই। ডিসেম্বরেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন বলিউড এবং দক্ষিনের জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি (Hansika Motwani)। মুম্বইয়ের ছেলে পেশায় ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার (Sohel Kathuriya) সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পরতে চলেছেন হংসিকা। রাজস্থানের জয়পুরে মুন্ডোটা ফোর্ট এবং প্রাসাদে বসতে চলেছে অভিনেত্রীর বিয়ের আসর। তবে জানা গিয়েছে জয়পুরে জমকালো বিয়ের আসরের পাশপাশি মুম্বইতেও একটি মাতাকি চৌকির আয়োজন করছেন অভিনেত্রী। হংসিকার পরিবারের মানুষ এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতে এই অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানের শেষে নভেম্বরের শেষ সপ্তাহে পরিবারের সঙ্গে রাজস্থানে উড়ে যাবেন হংসিকা।

রাজস্থানের জয়পুরের মুন্ডোটা দুর্গ এবং প্রাসাদে ডিসেম্বরের ২ তারিখ থেকে শুরু হবে হংসিকা এবং সোহেলের বিয়ের অনুষ্ঠান। প্রথম দিনে হবে মেহেন্দি অনুষ্ঠান। বিয়ে উপলক্ষ্যে সেদিন বসবে সুফি গানের আসর। পরের দিন, অর্থাৎ ৩ ডিসেম্বর হবে সঙ্গীত। পরিবারের সদস্যদের জন্য সেদিন থাকছে পোলো খেলার আয়োজন। এরপর ডিসেম্বরের ৪ তারিখ, ভোরবেলা হবে হংসিকার গায়ে হলুদের অনুষ্ঠান। তার পর বিয়ে। অনুষ্ঠানের শেষে সন্ধ্যায় আয়োজোন করা হয়েছে ক্যাসিনো পার্টি। শুধু তাই নয় জানা গিয়েছে, বিয়ের এই উৎসবে যোগ দেওয়ার জন্য প্রতি দিন আলাদা আলাদা পোশাকবিধিও রয়েছে। অতিথিদের সেই পোশাক বিধি মেনেই অনুষ্ঠানে আসতে হবে। পরিবার পরিজন আত্মীয় বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সারবেন অভিনেত্রী।

এর আগে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে হাঁটু মুড়ে বসে হংসিকাকে প্রেম নিবেদন করেন সোহেল। শুধু তাই নয় জলন্ত মোমবাতি দিয়ে মাটিতে হার্ট চিহ্ন এঁকে গোলাপ ফুল দিয়ে সোহেল লিখেছিলেন “ম্যারি মি”। রোম্যান্টিক এই মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে ক্যপাশনে হংসিকা লিখেছিলেন, “এখন এবং সবসময়”। হংসিকার সেই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। বন্ধুবান্ধব ও অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দেন হংসিকা ও সোহেলকে।

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর