বক্স অফিসে ঝড় তুলেছে ‘খাদান’, জন্মদিন অন্যভাবে উদযাপন দেবের

Share:

নিজস্ব প্রতিনিধি : গোটা বিশ্ব জুড়ে পালন হচ্ছে বড়দিন। আর টলিউডেও খুশির দিন আজ, কারণ ২৫ ডিসেম্বর ইন্ডাস্ট্রির সুপারস্টার দেবের জন্মদিন। নায়কের জন্মদিনে বিশেষ আয়োজন হবে না, তা কি কখনও হয় ? ৪২ বছরে পা দিলেন দেব। যদিও তাঁকে দেখে বোঝার উপায় একেবারেই নেই। প্রত্যেক বছর জন্মদিনের আগের রাতে কেক কেটে উদযাপন করেন সুপারস্টার।এবারও তাঁর ব্যতিক্রম হল না। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে শেয়ার করা হল সুপারস্টারের বার্থ ডে স্পেশাল ভিডিয়ো।

সবার মুখে এখন একটাই কথা ‘কিশেরি কিশোরি’….সদ্যই মুক্তি পেয়েছে খাদান। চার দিনে ‘খাদান’-এর ব্যবসা চার কোটি ছাড়িয়ে গিয়েছে। শুধু অভিনেতা-প্রযোজক নয়, ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরও ছিলেন দেব। জন্মদিনে ভক্তদের বড় উপহার দিয়েছেন সুপারস্টার দেব। তাঁর জন্মদিন সেলিব্রেশন সামনে আসতেই নেটপাড়ায় পা রাখার জায়গা নেই। কমেন্টের হুড়োহুড়ি পড়ে গিয়েছে একেবারে। দীর্ঘায়ুর কামনা করেছেন অনুরাগীরা।

সামাজিক মাধ্যমে দেওয়া এই ভিডিয়োটির ক্যাপশনে লেখা ‘হ্যাপি বার্থ ডে দাদা। তোমার দৃষ্টিভঙ্গি, প্যাশন আর সীমাহিন এনার্জি আমাদের প্রতিদিন অনুপ্রেরণা জোগায়, যেমন অনস্ক্রিনে তেমই অফস্ক্রিনে। আজ এই মানুষটার সেলিব্রেশন যিনি নিজের অসামান্য প্রতিভা নিয়ে একাধারে অভিনেতা, প্রযোজক আর এবারে ক্রিয়েটিভ ডিরেক্টর।’

উল্লেখ্য, টলিউডের এখনও পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ড হোল্ডারও দেব। ‘খাদান’ উপহার দিয়ে সেই তালিকায় নতুন মাইলস্টোন যোগ করলেন টলিউড সুপারস্টার। প্রত্যেক বছরই জন্মদিনটা পরিবার ও প্রেমিকা রুক্মিণী মৈত্রর সঙ্গেই কাটান সুপারস্টার দেব। দেব শুধু অভিনেতা নন, রাজনীতিবিদও। চারিদিকে খাদানের ঝড়। জন্মদিনের মাঝেই ভক্তদের বড় উপহার দিয়েছে দেব।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট