১০ বছর পরে চিরঞ্জীবী পরিবারে বিয়ের সানাই

আল্লু অর্জুনও তাঁর পরিবারও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও সানাইয়ের সুর। আগামী ৯ জুন বাগদানের জন্যে প্রস্তুত তেলেগু অভিনেতা লাবণ্য ত্রিপাঠি এবং বরুণ তেজ। বরুণ তেজ, যিনি সম্পর্কে তেলেগু মেগাস্টার চিরঞ্জীবীর ভাইপো। বেশ কয়েক বছর ধরেই বরুণ তেজ এবং লাবণ্য ত্রিপাঠী সম্পর্কে রয়েছেন। তবে প্রকাশ্যে তাঁরা বরাবরই নিজেদের ভাল বন্ধু হিসেবেই দাবি করেছেন। সূত্র অনুযায়ী, আগামী ৯ জুন হায়দ্রাবাদের কোনো এক ভেন্যুতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আংটি বদল করতে চলেছেন তারকা জুটি। তবে লাবণ্য ত্রিপাঠি (৩২) এবং বরুণ তেজ (৩৬) এই মুহূর্তে দেশে নেই। আজই দেশে ফেরার কথা তাঁদের। ইতিমধ্যেই বিয়ের পোশাক তৈরি করে হয়ে গিয়েছে তারকা জুটির। কিন্তু বিয়ের তারিখ এখনও নিশ্চিত করতে পারেন।

বরুণ তেজ হলেন চিরঞ্জীবীর ভাগ্নে এবং রাম চরণের চাচাতো ভাই। আর রামচরণেরও বিয়ে হয়ে গিয়েছে ১০ বছর হল। সুতরাং চিরঞ্জীবীর বাড়িতে সানাই বাজছে বহুদিন পর। চিরঞ্জীবীর ভাই কোনিদেলা নগেন্দ্র ওরফে নাগা বাবুর ছেলে বরুণ তেজ। যিনি তিনি তেলুগু সিনেমায় অভিনেতা ও প্রযোজক হিসেবেও কাজ করেছেন। রাম চরণ, উপাসনা কোনিদেলা, সাই ধরম তেজ, আল্লু সিরিশ, সুস্মিতা কোনিদেলা, শ্রীজা কোনিদেলা, পবন কল্যাণ এবং চিরঞ্জীবী সহ সমগ্র কোনিদেলা পরিবার, জমকালো বাগদানে অংশ নেবেন। আল্লু অর্জুনও তাঁর পরিবারও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। বরুণ তেজ সম্প্রতি ইতালির রোম থেকে ছবি পোস্ট করেছেন এবং লাবণ্যও একই জায়গার ছবি পোস্ট করেছেন। নেটিজেনদের ধারণা যে, এই দম্পতি এই মুহূর্তে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন।লাবণ্য ত্রিপাঠি এবং বরুণ তেজ মিস্টার এবং অন্তরীক্ষমের মতো কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। তাঁরা ২০১৭ সাল থেকে ডেটিং করছেন।

লাবণ্য ত্রিপাঠী এই বছরের শুরুর দিকে একটি ইংরেজী সংবাদমাধ্যমকে বলেছিলেন, “বিয়ের চেয়েও বেশি, আমি মনে করি এটি ব্যক্তি এবং সঠিক ব্যক্তির সঙ্গে দেখা হওয়া। আপনি যখন সেই ব্যক্তির সঙ্গে দেখা করবেন, তখন আপনি প্রস্তুত হবেন বিয়ে করার জন্যে। আমি মনে করি বিয়ে সুন্দর। কিন্তু শুধুমাত্র সঠিক ব্যক্তির সঙ্গে।” এখন মনে হচ্ছে সুখী দম্পতি হওয়ার উপযুক্ত সময়।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব