এক যুগের অবসান, ১০১ বছরে প্রয়াত প্রাক্তন অ্যাকাডেমি সভাপতি ওয়াল্টার মিরিস্ক

চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি অ্যাকাডেমির প্রতি তাঁর আবেগ কখনই ক্ষুণ্ণ হয়নি। তিনি আমাদের একজন প্রিয় বন্ধু, উপদেষ্টা এবং অনুপ্রেরক ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের প্রাক্তন সভাপতি, ওয়াল্টার মিরিস্ক। বার্ধক্যজনিত কারণে জীবনাবসান অস্কার অ্যাকাডেমির প্রাক্তন সভাপতির। গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতেই প্রায় ১০১ বছর বয়সে মারা গেলেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদ অনুসারে, ওয়াল্টার মিরিশের মৃত্যুর বিষয়টি শনিবার বিকেলে অ্যাকাডেমির তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়।

অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বিবৃতিতে বলেছেন, “অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ওয়াল্টারের মৃত্যুর কথা শুনে গভীরভাবে শোকাহত। ওয়াল্টার একজন প্রকৃত স্বপ্নদর্শী, একজন প্রযোজক এবং একজন শিল্পনেতা ছিলেন। চলচ্চিত্র সম্প্রদায় এবং অ্যাকাডেমির উপর তাঁর শক্তিশালী প্রভাব ছিল, আমাদের রাষ্ট্রপতি হিসাবে এবং অ্যাকাডেমির গভর্ণর হিসাবে বহু বছর ধরে তিনি কাজ করছেন। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি অ্যাকাডেমির প্রতি তাঁর আবেগ কখনই ক্ষুণ্ণ হয়নি। তিনি আমাদের একজন প্রিয় বন্ধু, উপদেষ্টা এবং অনুপ্রেরক ছিলেন। এই কঠিন সময়ে তাঁর পরিবারকে জানাই গভীর সমবেদনা।”

মিরিস্ক অ্যাকাডেমি সভাপতি হিসেবে ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত প্রায় চারটি মেয়াদে অ্যাকাডেমির দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি অ্যাকাডেমির গভর্ণর হিসেবে তিনি ১৫ বছর যুক্ত ছিলেন। এছাড়াও তিনি ‘দ্য অ্যাপার্টমেন্ট, ‘ওয়েস্ট সাইড স্টোরি’, ‘ইন দ্য হিট অফ দ্য নাইট’-সহ একাধিক কালজয়ী ক্লাসিকের সিনেমার প্রযোজক ছিলেন। সূত্র অনুযায়ী, ওয়াল্টার মিরিস্ক, ১৯২১ সালের ৮ নভেম্বর, নিউইয়র্কে জন্মগ্রহণ করেছিলেন। ম্যাডিসন-উইসকনসিন এবং হার্ভার্ড বিজনেস স্কুলে পড়ার সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালিন বোমারু বিমান প্রস্তুতকারক সংস্থায় কাজ করতেন। তিনি ১৯৪৫ সালে প্যাট্রিসিয়াকে বিয়ে করেছিলেন। ২০০৫ সালে তাঁর প্যাট্রিসিয়ার মৃত্যু হয়। ওয়াল্টার মিরিস্কের তিন সন্তান। স্ত্রীর মৃত্যুর পর অ্যান, অ্যান্ড্রু এবং লরেন্সকে নিয়ে বেঁচেছিলেন তিনি। তাঁর নাতনি এবং তাঁর স্বামী, মেগান, ক্রেগ ব্লুম তাঁরা প্রযোজকের মৃত্যুর খবর প্রথম জানিয়েছেন।

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে