Loading live market data...
Loading active stocks...
Connecting...

কোপা ফাইনালে কনসার্টের জন্যে কত পারিশ্রমিক নিচ্ছেন শাকিরা?

জানা গিয়েছে যে, চলমান কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে অনুষ্ঠানের জন্যে কনমেবল প্রচুর পরিমাণে অর্থ প্রদান করেছে। ৫ মিনিটের এই শোয়ের জন্য শাকিরা পারিশ্রমিক নেবেন ২ মিলিয়ন ডলার

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কিছুক্ষণ অপেক্ষা! রাত ৮.৪৫ নাগাদ থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার বহু প্রতীক্ষিত ফাইনাল। এবার এক্কেবারে হাড্ডাহাড্ডি লড়াই, চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার সঙ্গে পাঙ্গা নিতে প্রস্তুত কলম্বিয়া। প্রায় ২৩ বছর পর ফাইনালে লড়তে চলেছে কলম্বিয়া। সুতরাং ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালটা যে, বেশ হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে, তা বলাই বাহুল্য! তবে যেহেতু কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনালে উঠেছে, তাই সেখানে কলম্বিয়া পপতারকার কোনও পারফরম্যান্স হবে না তা কি হতে পারে! কোপা আমেরিকার ফাইনালের বিরতির সময়ে পারফরম্যান্স দেবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা।

তিনি ইতিমধ্যেই সুপার বোল এবং তিনটি বিশ্বকাপে পারফরম্যান্স দিয়েছেন। এবার নিজের দেশের প্রতিনিধি হয়ে কোপা আমেরিকার ফাইনাল মঞ্চ কাঁপাতে চলেছেন শাকিরা। তবে হার্ড রক স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজন ম্যাচের শুরুতে হবে নাকি মাঝামাঝি সময়ে হবে, তা নিয়ে আলোচনা চলছিল এতদিন। অবশেষে জানা গিয়েছে, হাফটাইমের বিরতিতেই কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে করে হাফটাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করা হয়েছে। সেই সময়টাতেই পারফরম্যান্স করবেন শাকিরা। আরও জানা গিয়েছে যে, চলমান কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে অনুষ্ঠানের জন্যে কনমেবল প্রচুর পরিমাণে অর্থ প্রদান করেছে। ৫ মিনিটের এই শোয়ের জন্য শাকিরা পারিশ্রমিক নেবেন ২ মিলিয়ন ডলার।

সেখানে শাকিরা তার হিট গানগুলোর অংশ বিশেষ পরিবেশন করবেন। এদিকে হাফটাইমের বিরতি বাড়ানোয় চারদিকে কনমেবলের সমালোচনার ধুম উঠেছে। অনেকেই খেলার ধারাবাহিকতা নষ্ট হবে বলে দাবি করেছে। এই প্রসঙ্গে কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডোমিঙ্গুয়েজ বলেছেন, “শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান তারকা যিনি পুরো বিশ্বকে মুগ্ধ করেছেন। তার শিল্পকে একটি বৈশ্বিক প্রপঞ্চে পরিণত করে যা সীমানা অতিক্রম করে এবং লক্ষ লক্ষ মানুষ উপভোগ করে৷ আমরা নিশ্চিত যে কনমেবল কোপা আমেরিকা ইউএসএ ২০২৪-এ তার পারফরম্যান্স খেলাধুলার মাধ্যমে সুস্থ আবেগ এবং ঐক্যের বার্তাকে বাড়িয়ে তুলবে।”

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

‘আমার কাছে তুমিই দুর্গা, তুমিই লক্ষ্মী’, মাতৃদিবসে মা তনুজাকে নিয়ে সুন্দর পোস্ট কাজলের

মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ৭ আমলাকে নিয়োগ করা হল, জারি হল বিজ্ঞপ্তি

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

মমতা সরকারের পতনে ১৪ বছর পর নিজের চুল, দাড়ি কাটলেন প্রৌঢ় আশুতোষ

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌