‘আমার সমস্যা হয়ে যাচ্ছে, বিয়েটা কবে করবি তোরা’, চিন্তায় অঙ্কুশকে তড়িঘড়ি ফোন প্রসেনজিতের

এর মাঝেই শনিবার ফেসবুকে বিস্ফোরক পোস্ট অঙ্কুশের। কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা তাঁদের জানা নেই। সেই নিয়েই রীতিমতো হইচই কাণ্ড!

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে টলি সুপারস্টার দেব-রুক্মিণী, অন্যদিকে অঙ্কুশ-ঐন্দ্রিলা, টলিউডের অত্যন্ত জনপ্রিয় দম্পতি তাঁরা। দেব-রুক্মিণীর সম্পর্কে এখনও শিলমোহর না পরলে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম বরাবরই খুল্লামখুল্লা। ১৩ বছরের প্রেম তাঁদের, আগামী ১৪ ফেব্রুয়ারিতেই প্রেমের ১৩ বছর সম্পন্ন করবেন তাঁরা। কিন্তু এখনও বিয়ে করছেন না কেন? কি ব্যাপার! যদিও এই বিষয়ে কিছুদিন আগেই অঙ্কুশ, তাঁর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের একেবারে ঠোঁটে ঠোঁট লাগিয়ে জানিয়েছিলেন, তাঁদের বিয়ে ঠিক কবে হবে জানা নেই। কিন্তু আগামী ১৪ ফেব্রুয়ারি তাঁদের সম্পর্কের পরিণতি পেতে চলেছে। এরপর থেকেই ভক্তদের পাশাপাশি অঙ্কুশ-ঐন্দ্রিলার ইন্ডাস্ট্রির অভিভাবকরাও দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। বিশেষ করে, অঙ্কুশের লোকাল অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনিও যথেষ্ট চিন্তিত।

হ্যাঁ, এদিন তিনি আর প্রতীক্ষা না করতে পেরে সরাসরি ঐন্দ্রিলাকে ফোন করে বসলেন। এবং ধমক দিয়ে বললেন অঙ্কুশের সঙ্গে কথা বলতে চান তিনি। চার বছর ধরে এক ছাদের তলায় লিভ-ইন করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবুও বিয়ের নামগন্ধ নেই তাঁদের! লিভ ইন সম্পর্ককে কবে বিয়ের পর্যায়ে নিয়ে যাচ্ছেন তাঁরা? এই প্রশ্নে জেরবার ভক্তমহল। এর মাঝেই শনিবার ফেসবুকে বিস্ফোরক পোস্ট অঙ্কুশের। কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা তাঁদের জানা নেই। সেই নিয়েই রীতিমতো হইচই কাণ্ড! এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই অঙ্কুশের ইনস্টাগ্রামে নতুন ভিডিও। সেখানে দেখা গেল, খোদ ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফোন করে রীতিমতো ক্লাস নিলেন দুজনের।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

ভিডিওয় দেখা গেল, আপনমনে নেইল পলিশ পরছেন ঐন্দ্রিলা, তখনই অঙ্কুশের ফোনে বুম্বাদার ফোন, সেটি ঐন্দ্রিলা রিসিভ করে অঙ্কুশের কাছে নিয়ে গেলেন। প্রেমিক তখন ভিডিও গেম খেলতে ব্যস্ত। ঐন্দ্রিলার কথায় একেবারে হুঁশ নেই তাঁর। এরপর ঐন্দ্রিলার কাছে মার খেয়ে তড়িঘড়ি ফোনটি ধরে অঙ্কুশ। ‘হ্যালো’ বলার পরই ওপার থেকে প্রশ্নবাণ, প্রসেনজিৎ জোর গলায় বলেন, ‘তোরা কি করছিস বলতো? ১৩ বছর ধরে তোরা প্রেম করছিস। বিয়েটা করেছিস নাকি রেজিস্ট্রি করেছিস? আমার সমস্যা হয়ে যাচ্ছে। আমাকে সবাই প্রশ্ন করছে। এরা বিয়ে করছে না কেন? নাকি বিয়ে করে লুকিয়ে রেখেছে! এবার করো, বিয়ের তারিখটা ঘোষণা কর’। এরপর ‘আচ্ছা, হ্যাঁ, মানে, ঠিক আছে।’ বলেই অঙ্কুশ ফোনটা রেখে দেন। তাঁরও একটাই দাবি, বিয়ের তারিখ ঘোষণা করতেই হবে। ফোন রেখে অঙ্কুশ জানান, ‘বলছে ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে, আমরা এখনও কেন বিয়ে করতে পারছি না। আমি কারণটা বলতে পারব না, পারলে তুমি বলে দাও’। ঘাবড়ে গিয়ে ঐন্দ্রিলা বলেন, ‘লোকসমাজে মুখ দেখাতে পারছি না আর কারণ বলে দেব, অসম্ভব’।

স্বাভাবিকভাবেই মজাদার এই ভিডিও দেখে গোটা ব্যাপারটা খানিক আঁচ করতে পেরেছেন ভক্তরা। আসলে এখানেও প্রচারের কোনো বিষয় আছে। আসলে ‘ম্যাজিক’-এর পর এই জুটির দ্বিতীয় ছবি ‘লাভ ম্যারেজ’। গতবছর প্রেম দিবসে প্রকাশ্যে আসে প্রেমেন্দু বিকাশ চাকির এই ছবির পোস্টার। আর এই বছর ভ্যালেন্টাইন্স ডে-তে সেই ছবি নিয়েই যে কোনও ধামেকেদার আপটেড আসছে তা বলাই বাহুল্য। কমেন্ট বক্সে তেমনই মন্তব্য উপচে পড়ছে।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের