‘মেয়েকে আমি ক্ল্যাসিক গান শোনাই, স্ত্রী আইপডে গান বাজান’, জানালেন নিক

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শুরুতেই সারোগেসির মাধ্যমে’ মালতি মেরি চোপড়া জোনাস’কে স্বাগত জানিয়েছেন গায়ক নিক জোনাস এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এখন মেয়েকে নিয়েই দিন কেটে যাচ্ছে তারকা পরিবারের, তবে জন্মের ১০০ দিন পর মেয়েকে বাড়িতে এনেছেন প্রিয়াঙ্কা চোপড়া, যদিও তাঁর আগেই মেয়ের নাম জানিয়ে দিয়েছিলেন তাঁরা। লরেটো এবং সংস্কৃত ভাষা অবলম্বনে তাঁরা মেয়ের একটি ঐতিহ্যবাহী নাম রেখেছেন, ‘মালতি মেরি’ সঙ্গে জুড়েছেন প্রিয়াঙ্কা এবং নিক দুজনেরই পদবী। এবার একটি নতুন সাক্ষাৎকারে নিক তাঁর মেয়ে সম্পর্কে কিছু কথা বললেন। তবে মালতি বাড়িতে আসার আগে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) তিন মাস কাটিয়েছিল৷ বুধবার, ‘সুগার রে লিওনার্ড ফাউন্ডেশন তাঁদের ১১ তম বার্ষিক বিগ ফাইটার্স’ উপলক্ষ্যে নিককে গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে৷

তখনই তিনি একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তাঁর মেয়ে মালতী সম্পর্কে বলেন যে, “তিনি তাঁর মেয়ের জন্য পুরানো ক্লাসিক গান করছেন এবং প্রিয়াঙ্কা মেয়েকে iPod-এ গান শোনাচ্ছেন। আমি তাঁর কাছে গিয়ে গান করি। আমার মেয়ের কাছে গিয়ে গান গাইতে খুব ভাল লাগে। আপনারা অনেকেই পুরানো ক্লাসিক গান জানেন। আমার স্ত্রী তাঁকে তাঁর সামনে আইপডের মাধ্যমে গান শোনায় এবং আমিও গান করি।”

এদিকে প্রিয়াঙ্কা মাতৃদিবসের দিন মালতির কঠিন হাসপাতালের যাত্রার কথা লিখেছিলেন। যেখানে লেখা ছিল, “এই মাতৃদিবসে আমরা সেরা উপহার পেয়েছি ঈশ্বরের থেকে। মালতি NICU তে ১০০ দিন থাকার পরে, আমরা আমাদের ছোট্ট মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরেছি।” এছাড়া গত ২২ জানুয়ারী অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামের মাধ্যমে ঘোষণা করেছেন, যে তাঁরা বাবা-মা হয়েছেন। তাঁদের পোস্টে লেখা ছিল, “আমরা নিশ্চিত করতে পেরে আনন্দিত যে আমরা সারোগেসির মাধ্যমে একটি শিশুকে স্বাগত জানিয়েছি।”

কাজের ফ্রন্টে, প্রিয়াঙ্কা অভিনীত হলিউড ছবি জিম স্ট্রৌস পরিচালিত ‘ইটস অল কামিং ব্যাক টু মি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটিতে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও রয়েছে, স্যাম হিউহান, সেলিন ডিওন, রাসেল টোভে, স্টিভ ওরাম, ওমিদ জালিলি, সোফিয়া বার্কলে, লিডিয়া ওয়েস্ট, আরিনজে কেন এবং সেলিয়া ইমরিও। এই ছবি ১০ ​​ফেব্রুয়ারী, ২০২৩-এ মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে৷

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের