চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অর্থের জন্যে আমি, শাহরুখ, অজয়, আমির ও অক্ষয়-সহ সবাই তরুণ অভিনেতাদের পেছনে ফেলে দিতে পারি’: সলমন

নিজস্ব প্রতিনিধি: গত ১৮ মার্চ ফের প্রাণে মেরে ফেলার হুমকি চিঠি পান বলিউড সুপারস্টার সলমন খান। যেখানে উল্লেখ করা হয়, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের বিশেষ সহযোগী গোল্ডি ব্রার সঙ্গে এবার দেখা করতে হবে সলমনকে, নয়তো বিশাল ঝটকা খেতে পারেন তিনি। এই ঘটনা ভাইরাল হওয়ার পর থেকেই সলমনের নিরাপত্তা আরও জোরদার করা হয়। তাঁর বান্দ্রার বাড়িতেও ভরপুর পুলিশ মোতায়েন করা হয়। যদিও এখন সবটাই ঠান্ডা। কারণ কিছুদিন আগেই গ্রেফতার হয়েছে সেই জনৈক ব্যক্তি, যিনি সলমনের অফিসে নকল হুমকি চিঠি পাঠিয়েছিলেন।

যাই হোক, সলমনকে এতদিন জনসমক্ষে না দেখা গেলেও আম্বানি দের NMACC-এর অনুষ্ঠানে শুটেড বুটেড হয়ে হাজির হয়েছিলেন তিনি। প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্য, আরাধ্যা ও শাহরুখ পত্নীর সঙ্গেও জমিয়ে ফটো তোলেন অভিনেতা। আগামী ২১ এপ্রিল অর্থাৎ ঈদের দিন মুক্তি পাচ্ছে সলমনের বহু প্রতীক্ষিত ‘কিসি কা ভাই কিসি কা জান’। ছবির প্রচারেই সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন নায়ক। সেখানেই নায়ক কে বেশ খোশমেজাজেই দেখা যায়। জানান শীঘ্রই অবসর নেবেন না তিনি। এদিন সলমনকে বলিউডের তরুণ অভিনেতাদের সম্পর্কে তাঁর চিন্তাভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সালমান খান একটি মজার উত্তর দিয়েছেন। জানিয়েছেন যে, অজয় ​​দেবগন, শাহরুখ খান, আমির খান এবং অক্ষয় কুমার এত সহজে হাল ছাড়ছেন না।

আসলে সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় ​​দেবগন এবং আমির খান বলিউড ইন্ডাস্ট্রিতে গণনা করার মতো একেকটি নাম। তাঁদের একটি অপ্রতিরোধ্যভাবে সফল ক্যারিয়ার রয়েছে। এই তারকারা তাঁদের বন্ধুত্বের বারবার প্রমাণ দিয়েছেন এবং একে অপরের সমর্থনে দাঁড়িয়েছেন। এদিন তারকাকে আরও জিজ্ঞাসা করা হয়, নতুন অভিনেতাদের কেউ তাঁকে মুগ্ধ করেছে কিনা। জবাবে সালমান বলেন, “এরা সবাই কঠোর পরিশ্রমী। খুব ফোকাসড। কিন্তু আমরা পাঁচজন এত সহজে এটা ছেড়ে দিচ্ছি না। এই পাঁচজন কারা? শাহরুখ, আমির, আমি, আক্কি ও অজয়।” অভিনেতা আরও জানান যে, তিনি এবং তাঁর সমসাময়িক অভিনেতারা তরুণ অভিনেতাদের অর্থের জন্য হারিয়ে দিতে পারেন। তাই তাঁরা শিগগিরই অবসর নিচ্ছেন না। আমাদের চলচ্চিত্রগুলি সফল এবং তাই পারিশ্রমিক বেড়ে যায়।

এদিন সালমান খানকে পাঠানো হুমকি ই-মেইল সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়। যেখানে এক সাংবাদিক প্রশ্ন করেন, “সালমান স্যার, আপ পিরে ইন্ডিয়া কে ভাইজান হ্যায়। আপকো জো ধমকিয়া মিলতি হ্যায়, আপ ক্যাসে দেখাতে হ্যায়?”এর জবাবে বলিউড সুপারস্টার বলেন, “না আমি গোটা ভারতের ভাইজান না। কারুর জানও। ভাইজান ওনার জন্যে যার আমি ভাই, আর উনার জন্যে যাঁকে আমি বোন বানাতে চাই। 

Published by:

Share Link:

More Releted News:

আয়ুষ্মানের ‘পতি পত্নী অউর ওহ ২’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে, মে মাসেই মুক্তি!

বিগ বস মারাঠি ৬ নিয়ে সোনালি রাউতের বিস্ফোরক অভিযোগ

ডিভোর্সের পর সময়টা খুবই কঠিন ছিল, অকপট হানসিকা

সূর্যবংশীর পর অক্ষয়ের সবচেয়ে বড় ওপেনিং, প্রথম দিনে কত কোটি আয় করল ভূত বাংলা?

হেরা ফেরি-৩ কি আদৌ হবে? অক্ষয় কুমারের কথায় বাড়ল ধোঁয়াশা!

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ