‘ডাবিংয়ের জন্যে আগামিকাল মুম্বই আসব’, মৃত্যুর ২ দিন আগেও প্রযোজকের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নানা

আজ সকাল থেকে কালো মেঘাচ্ছন্ন বলিউডের আকাশ। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে অবচেতন অবস্থায় উদ্ধার হয় দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সকাল থেকে কালো মেঘাচ্ছন্ন বলিউডের আকাশ। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে অবচেতন অবস্থায় উদ্ধার হয় দেহ। এরপর তাঁকে তড়িঘড়ি কাছের মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪৫ মিনিট তাঁকে সিপিআর দেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক সূত্রের খবর। যাই হোক, অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া গোটা বলিউডে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন বলিউড তারকারা।

অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল গোয়ার এক ইভেন্টে। সেখানে অভিনেতা জানিয়েছিলেন, ‘সবাইকেই একদিন না একদিন চলে যেতেই হবে।’ এর চারদিন বাদেই মৃত্যু হল কিংবদন্তির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। যাঁরা তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, তাঁরাও এই ক্ষতি মেনে নিতে হিমশিম খাচ্ছেন। শুধু তাই নয়, তাঁর মৃত্যু বলিউডের এক বিশাল শুন্যতা। তাঁর আসন্ন ক্রাইম থ্রিলার ‘দ্য কনফেশন অফ মেরি’, যে সিরিজের ডাবিংয়ের কাজ শেষ করার জন্যে শীঘ্রই মুম্বই ফেরার কথা ছিল তাঁর। কিন্তু আর হল না, চিরকালের মতো পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি।

এদিন নানার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি সংবাদ সাক্ষাৎকারে সিরিজের সহ-প্রযোজক সুভাষ কালে জানিয়েছেন, ‘এটা একটা বিরাট ক্ষতি, এটা অবিশ্বাস্য। আজ সকাল সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেই আমি খবরটা পাই। খবরটা শুনে আমি পুরোপুরি নড়েচড়ে গিয়েছিলাম। তারপর, নিশ্চিত হওয়ার জন্য আমি সঙ্গে সঙ্গে মালহারকে ফোন করি। তিনি বিষয়টি নিশ্চিত করেন। এটা একটা বিরাট শকিং নিউজ, ইন্ডাস্ট্রির জন্য এটা একটি বিরাট ক্ষতি। দুদিন আগেই ডাবিং নিয়ে আমাদের কথা হয়েছিল। অভিনেতার ‘দ্য কনফেশন’-এর একটি সংলাপ রেকর্ডিংয়ের বাকি ছিল। তিনি আমাকে বলেছিলেন, ‘আমি বম্বে আসছি।’ আগামিকাল তাঁর বম্বে আসার কথা ছিল এবং বম্বেতে একটি সিনেমার শুটিংও নির্ধারিত ছিল তাঁর। যখনই তিনি মুম্বই আসতেন, প্রথম ফোনটি আমাকেই করতেন। আমরা একসঙ্গে বসতাম, অনেক মজা করতাম, ঠাট্টা-তামাশা করতাম, গান গাইতাম। তিনি ছিলেন অসাধারণ ব্যাক্তিত্বের মানুষ। এখন আর কী বলব? এই মুহূর্তে আমি কথা বলতে পারছি না। আমাকে এখন গোয়া যেতে হবে।’

দিনে কতগুলো সিগারেটে টান দিতেন নানা পাটেকর? শুনলে পিলে চমকে যাবে

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ