‘জানি আমাকে আবারও দেশদ্রোহী বলা হবে’, দিল্লিতে ককরোচ’দের আন্দোলনকে সমর্থন দিলজিতের

ককরোচ জনতা পার্টির 'চলো সাংসদ' আন্দোলন চলাকালে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতির চরম নিন্দা করলেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ককরোচ জনতা পার্টির ‘চলো সাংসদ’ আন্দোলন চলাকালে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতির চরম নিন্দা করলেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। যিনি বর্তমানে ‘সতলুজ’ ছবির কারণে কেন্দ্রের নজরে রয়েছেন। যাই হোক, দেশজুড়ে স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা এবং নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে অনশনে বসেছেন ককরোচ জনতা পার্টির (CJP) নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে যোগ দিয়ে গত ২৮ জুন থেকে আমরণ অনশনে বসেন লাদাখের পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। যদিও তাঁর শরীরের অবনতির কারণে দিল্লির হাইকোর্টের নির্দেশে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাও তিনি অনশন ভাঙতে নারাজ।

সিজেপি-র এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বলিউডের একাধিক ব্যক্তিত্বরা। কিন্তু প্রকাশ রাজ, শাবানা আজমি ছাড়া আন্দোলনে সশরীরে যোগ দেননি কেউই। গত রবিবার তাঁরা দিল্লির যন্তর-মন্তরে পৌঁছন। আর সোমবার (২০ জুলাই) ককরোচদের ‘চলো সংসদ’ প্রতিবাদী মিছিলে যোগ দেন। কিন্তু গতকাল আন্দোলন চলাকালে চরম বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়। কাদানে গ্যাস ছোড়া হয়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে চরম সংঘর্ষ হয়। যেখানে শুধু শাবানা আজমি ছাড়া আর কোনও বলিউড তারকাদের উপস্থিত থাকতে দেখা যায়নি। এই নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছিল। যদিও গতকাল ককরোচদের আন্দোলন চলাকালে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রীতেশ দেশমুখ, সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, সোনু সুদ, এল্ভিশ যাদব, অনুরাগ কাশ্যপ-সহ একাধিক তারকা। তাঁরা বিক্ষুব্ধ ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জের ছবি দিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন। প্রতিবাদী শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন দিলজিৎ-ও।

নিজের মতামত প্রকাশ করে দিলজিৎ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পাঞ্জাবি ভাষায় লিখেছেন, ‘আজ যা ঘটেছে তা খুবই অন্যায়। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। আমি সরকারকে শিক্ষার্থীদের দাবি শোনার অনুরোধ করছি। জনগণের কণ্ঠই ঈশ্বরের কণ্ঠ।’ এছাড়াও, মুখ খোলার জন্য তিনি যে সমালোচনার সম্মুখীন হতে পারেন, সে নিয়েও কথা বলেছেন। কারণ বছর কয়েক আগে কৃষকদের প্রতিবাদকে সমর্থন জানানোর কারণে তিনি চরম ভর্ৎসনার শিকার হয়েছিলেন। এই বিষয়ে অভিনেতা বলেন, ‘আমাকে এর আগেও বহুবার ‘দেশদ্রোহী’ তকমা দেওয়া হয়েছে। আজ এই প্রতিবাদের কারণে সম্ভবত আমাকে আবার দেশদ্রোহী বলা হবে। কিন্তু ঈশ্বর সবকিছু দেখছেন। বাবা সকলের মঙ্গল করুন।’ আসলে মাঝে মধ্যেই বিস্ফোরক মন্তব্যের কারণে সমালোচনার সম্মুখীন হন দিলজিৎ। তাঁর কাছে ভারত-আমেরিকা দুই দেশের নাগরিকত্ব রয়েছে, এই নিয়েও বিতর্কের মুখে পড়েছেন তিনি। এদিকে বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি ও প্রকাশ রাজ ককরোচদের আন্দোলনে যোগ দিয়ে তাঁদের সমর্থন জানিয়েছেন। এবং কয়েক জনের অনশন ভাঙিয়েছেন।

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার