আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অনুরাগের ছোঁয়া’ শ্যুটিংয়ের মাঝেই ‘আংটি বদল’, প্রেমিকের সঙ্গে নতুন যাত্রা শুরু রূপাঞ্জনার

নিজস্ব প্রতিনিধি: তারকাদের পেশাগত জীবন থেকে ব্যাক্তিগত জীবন সবটাই মানুষের হাতের মুঠোয়। কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন খুব সহজেই তারকাদের সঙ্গে মানুষের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে, যেখানে সেলিব্রিটিদের আসন্ন কাজ থেকে শুরু করে তাঁদের ব্যক্তিগত জীবনে কখন কি ঘটছে সবটাই এখন নেটমাধ্যমে তুলে ধরেন তাঁরা। যার ফলে সাধারণ মানুষও তারকাদের নিত্য খবর জানতে প্রতিনিয়ত অপেক্ষায় থাকেন।

পাহাড়ের গায়েই এনগেজমেন্ট সারলেন জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং তাঁর প্রেমিক রাতুল মুখোপাধ্যায়। প্রায় ৬ বছরের ছোট দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে এবার নিজের সম্পর্কের শিলমোহর দিলেন টলিউডের দাপুটে অভিনেত্রী। যদিও আজকালকার বয়সটা কোনও ফ্যাক্টর নয়। ১০ বছরের ছোট নিককে বিয়ে করে অনেক আগেই প্রিয়াঙ্কা চোপড়া বুঝিয়ে দিয়েছেন ভালোবাসায় ধর্ম, জাতি, বয়স কোনও বাধা নয়। সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’র শ্যুটিংয়ে দার্জিলিঙে দিয়েছেন সূর্য- দীপার গোটা টিম। সেখানেই প্রেমিকের সঙ্গে আংটি বদল সেরে ফেললেন রূপাঞ্জনা, সাক্ষী রইলো অভিনেত্রী ছোট্ট ছেলে। পাহাড়ের এক গির্জার সামনে দাঁড়িয়ে একে অপরের পাশে সারাজীবন থাকার প্রতিশ্রুতি দিলেন রূপাঞ্জনা এবং রাতুল। দীর্ঘ সাড়ে চার বছরের সম্পর্ক তাঁদের।

২০১৭ সালে স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদের পর ছেলেকে একাই মানুষ করছেন অভিনেত্রী। অন্য দিকে, রাতুলকেও মোটামুটি সবাই চেনেন, সেও টলিপাড়ার চেনা মুখ৷ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন তিনি৷ শুটিং ফ্লোরেই রূপাঞ্জনার সঙ্গে তাঁর প্রথম দেখা, ধীরে ধীরে বন্ধুত্ব তারপর প্রেম। এদিন শহরের কোলাহল থেকে অনেকটা দূরে গিয়ে, নির্জনেই একে অপরের সঙ্গে সারাজীবন থাকার শপথ নিলেন তাঁরা৷ আংটি বদলের সেই বিশেষ মুহূর্তের একাধিক ছবি পোস্ট করে রূপাঞ্জনা লেখেন, “সত্যি প্রেমের গল্পে কখনও সমাপ্তি হয় না৷ একসঙ্গে আরও এক নতুন যাত্রা শুরু। আংটি বদল, এনগেজড।” রূপাঞ্জনার আট বছরের ছেলে রিয়ানের সামনেই আংটি বদল করলেন তাঁরা, রাতুলকেও সে মেনে নিয়েছেন, তাঁদের মধ্যে বন্ধুর সম্পর্কও বর্তমান। শুধু ছেলে নয়, রাতুলের পরিবারও খুব খুশি। রূপাঞ্জনার মুখের হাসিই প্রমাণ করে যে, রাতুলকে পেয়ে তিনি কতটা খুশি। 

Published by:

Share Link:

More Releted News:

কী দেখে বিরাট কোহলির প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পাশা তালানকিনের ‘অস্কার’

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ অন্তঃসত্ত্বা দীপিকা, ভাইরাল ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ