‘রাজনৈতিক মদত থাকতে পারে’, সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্যে ক্ষুব্ধ সায়ন্তিকা

বাই যান গিয়ে দেখে আসুন @sila_ditya20-র কমেন্ট আমার আগের পোস্টে। দুঃখিত শিলাদিত্য আমি আপনাকে এত গুরুত্ব দিতে চাইনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমজনতার পাশাপাশি সোচ্চার হচ্ছেন সেলিব্রিটিরাও। কারণ তারকারা আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এতটাই ভক্তদের কাছাকাছি চলে আসছে যে, যা প্রতিনিয়ত তাঁদের আনন্দ দেওয়ার পাশাপাশি বিরক্তির কারণও হয়ে উঠছে। কারণ সেলিব্রিটির জীবনের যে কোনও সমস্যাতেই একেবারে কারণ খুঁজতে হামলে পড়ে নেটমাধ্যম। টলিউডের বিশিষ্ট অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যদিও আজকাল অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও চুটিয়ে কাজ করছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জুড়ি মেলা ভার। তবে নেটিজেনদের কটাক্ষের শিকার হলেও খুব একটা প্রতিক্রিয়া করেন না নায়িকারা। কিন্তু এবার আর ছাড়লেন না অভিনেত্রী। এবার সোশ্যাল মিডিয়ায় এক্কেবারে চাঁচাছোলা আক্রমণ করলেন এক ফলোয়ার্সকে অভিনেত্রী।

একপ্রকার বাধ্য হয়েই অভিনেত্রী আক্রমণ করতে বাধ্য হলেন তাঁর সেই ফলোয়ার্সকে। আসলে গত কয়েকদিন ধরেই সায়ন্তিকার একের পর এক পোস্টে অশালীন মন্তব্য করে চলেছেন এক ব্যক্তি। তাই বাধ্য হয়ে পথে নামলেন অভিনেত্রী। শিক্ষা দিতে সেই ব্যক্তির আইডি উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় তুলোধনা করলেন। যদিও ওই অভিযুক্ত একাধিক প্রোফাইল থেকে অভিনেত্রীর উপর আক্রমণ চালিয়ে গিয়েছেন তিনি। জনৈক ব্যক্তির নাম শিলাদিত্য। অভিনেত্রী টেক্সট শেয়ার করে লেখেন, ‘সবাই যান গিয়ে দেখে আসুন @sila_ditya20-র কমেন্ট আমার আগের পোস্টে। দুঃখিত শিলাদিত্য আমি আপনাকে এত গুরুত্ব দিতে চাইনি। কিন্তু এবার আপনাকে অন্য মহিলাদের সম্মান করা শুরু করতে হবে। আমি আপনাকে বলেছি নিস্তব্ধতা মানুষ ভুল ভাবে। @Siladitya410 এর আরেকটা আইডি। এবার অন্তত আপনার মুখটা বন্ধ করা দরকার।’

সঙ্গে পোস্ট করে লেখেন, ‘আজ আমি যা কিছু অর্জন করেছি, তার জন্য সবসময় আমি কৃতজ্ঞ আমার অনুরাগীদের কাছে। কিন্তু নোংরামির বিরুদ্ধে আওয়াজ তোলা আমার দায়িত্ব। মহিলাদের এভাবে অসম্মান কোনওভাবেই সহ্য করব না। আপনি কাউকে অপছন্দ করতেই পারেন। কিন্তু তা বলে এসব নয়। এবার আপনার চুপ করা উচিত।’ সায়ন্তিকার এই পোস্টে কমেন্ট করে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন মিমি চক্রবর্তী। তিনি বলেন, অবিলম্বে সাইবার সেলে অভিযোগ করা উচিত। তবে সায়ন্তিকার পোস্টে কমেন্ট করা ওই দুটো আইডিই এখন ডি-অ্যাক্টিভেট। ইতিমধ্যেই একটি সংবাদমাধ্যম থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ঘটনায় কোনো রাজনৈতিক দলের মদত রয়েছে কিনা সেই প্রসঙ্গে সায়ন্তিকা বলেন, ‘‘অনেকেই সেটা ভাবছেন। আমার পরিচিতরাও ওই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। কিন্তু আমি ২০২১ সালে রাজনীতিতে আসি। তার কয়েক বছর আগে থেকেই এই ঘটনা চলছে।” ‘নেতিবাচক’ প্রতিক্রিয়ায় হঠাৎ করে প্রতিবাদ কেন, সেই প্রসঙ্গে সায়ন্তিকা বলেন, “আমি জানি। তাই আমি আমার টিমকে সমাজমাধ্যম থেকে কোনও খারাপ মন্তব্য মুছতে নিষেধ করেছি। আসলে কয়েক দিনের নয়, শিলাদিত্য নামক ওই ব্যক্তি বিগত কয়েক বছর ধরেই আমাকে বিরক্ত করছে, কিছুদিন আগেই তাঁকে আমি সতর্ক করলেও কিছুতেই কমেনি। তারপর যখন দেখলাম, আমার বাবার নাম নিয়ে অশালীন কথা বলতে শুরু করেছে, তখন আমি আর নিজেকে সামলাতে পারিনি। সায়ন্তিকা বৃহস্পতিবার পুলিশের সাইবার শাখায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস