হিন্দু ক্যালেন্ডার দেখে মঙ্গলযান পাঠিয়েছে ইসরো, কটাক্ষের উপযুক্ত জবাব মাধবনের

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে অভিনেতা মাধবনকে নিয়ে। কারণ, মাধবনের একটি বেফাঁস মন্তব্য। আগামী ১ জুলাই মুক্তি পাচ্ছে মাধবনের ডেবিউ পরিচালিত ছবি ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’। যে ছবিতে প্রধান ভূমিকায় রয়েছেন মাধবন নিজেই। ইসরো-র একজন বৈজ্ঞানিক ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর তাঁর পরিচালিত ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’ ছবির প্রচারে গিয়েই ইসরো নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন মাধবন। নিজের বক্তব্যের এক ফাঁকে অভিনেতা-পরিচালক বলে বসেন, ইসরোর বিজ্ঞানীরা ভারতীয় হিন্দু ক্যালেন্ডারের দিনক্ষণ দেখেই মঙ্গলের কক্ষপথে রকেট পাঠিয়েছিলেন। আর সেই মিশন সফলও হয়েছিল।

নায়কের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় একাধিক কটাক্ষ। এবার কটাক্ষের জবাব দিতে মাধবন টুইটারে লিখলেন, ‘পঞ্জিকাকে তামিলে পাঞ্চাং বলার জন্য আমার ক্ষমা চাওয়াই উচিত। খুব বড় অজ্ঞ আমি। তবে এই বিষয়টা ভুললে চলবে না মঙ্গল অভিযান মাত্র ২টো ইঞ্জিন নিয়ে আমরা শেষ করেছি। এটা একটা রেকর্ড। বিজ্ঞানী নামবি নারায়ননের বিকাশ ইঞ্জিন রকস্টার।’

 

প্রসঙ্গত, নেটিজেনদের দাবি ছিল, মহাকাশবিজ্ঞান অনেকেই বুঝতে পারেন না, এটা খুবই জটিল। তাই সবার পক্ষে এই বিজ্ঞান বোঝার কথা নয়। কিন্তু না জানা জিনিস নিয়ে বেশি মুখ খোলা উচিত নয়। ইতিমধ্যেই তাঁর এই বিতর্কিত মন্তব্যের একটি মিম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করেছে। এই মিশনটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) দ্বারা ৫ নভেম্বর, ২০১৩-এ PSLV-C25 দ্বারা চালু করা হয়েছিল, যা সফলভাবে ২৪ সেপ্টেম্বর, ২০১৪-এ প্রথম প্রচেষ্টায় নিজেকে মঙ্গলগ্রহের কক্ষপথে স্থাপন করেছিল৷ আর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) নাকি হিন্দু ক্যালেন্ডার দেখেই তাঁদের মঙ্গলযান পাঠিয়েছিল মাহাকাশে।

 

মাধবনের তামিলে বলা কথাগুলো ইংরেজিতে অনুবাদ করে একজন নেটিজেন টুইট করে একজন বলেছেন, ‘ওঁর কথার মূল বক্তব্য হল ইন্ডিয়ান রকেটে তিনটে ইঞ্জিন (সলিড, লিকুইড, ক্রাইওজেনিক) থাকে না, যা বিদেশের রকেটকে সাহায্য করেছে মঙ্গলের কক্ষপথে সেই অভাব পূরণ করতে, তাই ভারতীয়রা হিন্দু ক্যালেন্ডার ‘পঞ্চঙ্গম’-এর তথ্য ব্যবহার করেছিল।’ এর প্রতিবাদে একজন নেট ব্যবহারকারী লিখেছেন, “বিজ্ঞান সবার চায়ের কাপ নয়। বিজ্ঞান না জানা ঠিক আছে। কিন্তু আপনার মুখ বন্ধ রাখুন।” অন্য একজন বলেছেন, “ভারতের মঙ্গল অরবিটার মিশনে অভিনেতা মাধবনের দাবিকে ‘বোকা’ বলাটা হবে অবমূল্যায়ন।” ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’ এই ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম এবং ইংরেজি ভাষায় মুক্তি পাবে আগামী ১ জুলাই, ২০২২-এ মুক্তির জন্য নির্ধারিত হয়েছে৷

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’