প্রতারক ব্যবসায়ী সুকেশের সঙ্গে চুম্বনরত অবস্থায় জ্যাকলিন! তদন্তে নতুন মোড়

বড়সড় বিপদের মাঝে জড়ালেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ইডির জেরাতে এতদিন তিনি অস্বীকার করে এসেছিলেন তিনি প্রতারক সুকেশ চন্দ্রশেখরকে চেনেন না

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় বিপদের মাঝে জড়ালেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ইডির জেরাতে এতদিন তিনি অস্বীকার করে এসেছিলেন তিনি প্রতারক সুকেশ চন্দ্রশেখরকে চেনেন না। কিন্তু শুক্রবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে জ্যাকলিনের সঙ্গে সুকেশের গোপন সম্পর্কের তথ্য প্রকাশ করা হয়েছে। দেখা গিয়েছে, এক বিলাসবহুল হোটেলে অন্তরঙ্গ ভাবে রয়েছেন সুকেশ ও জ্যাকলিন। আর সেই ছবি তুলেছেন খোদ সুকেশ। সর্বভারতীয় সংবাদমাধ্যমে ফাঁস করা ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর বলাই যায় সেই ছবি ইডি’র আধিকারিকদের কাছে আসল অস্ত্র হতে চলেছে জ্যাকলিনের বিরুদ্ধে।

২০০ কোটি টাকার জালিয়াতির মামলায় আপাতত জেল হেফাজতে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। তাঁর সঙ্গে সম্পর্কের ও আর্থিক লেনদেনে নাম জড়ায় দুই বলিউড তারকার। যার মধ্যে একজন জ্যাকলিন ফার্নান্ডেজ ও অপরজন নোরা ফাতেহি। দু’জনকেই বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ইডি। নোরা তদন্তে সহযোগিতা করলেও মাঝে হাজিরা এড়িয়েছেন জ্যাকলিন। তারপরেই তাঁর বিরুদ্ধে এই ছবি ইডির গোয়েন্দাদের কাছে মোক্ষম অস্ত্র বলাই যায়। সূত্রের খবর, এপ্রিল থেকে জুন মাসে সুকেশ ও জ্যাকলিন মোট চারবার সাক্ষাৎ করেছেন বলেই জানা গিয়েছে। যার মধ্যে সুকেশ নিজেই ব্যক্তিগত বিমানে জ্যাকলিনের সঙ্গে দেখা করতে চেন্নাই গিয়েছেন একাধিকবার। সেই সমিয় জামিনে বাইরে ছিলেন সুকেশ।

ছবিতে দেখা গিয়েছে যে মডেলের আইফোন সুকেশে জ্যাকলিনকে চুম্বন করতে করতে তুলেছেন সেই একই মোবাইল জেলের ভিতরে ব্যবহার করেন তিনি। সেই মোবাইলেই ইজরায়েলের সিম কার্ড ব্যবহার করছেন সুকেশ। যা ইডি’র গোয়েন্দাদের হাতে ধরা পড়ে যায়। ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় আপাতত জেল হেফাজতে সুকেশ চন্দ্রশেখর ও তাঁর স্ত্রী লীনা মারিয়া পাল। যা তদন্তে কিছুটা ভাঁটা পড়লেও আচমকাই এই ছবি একাধিক তথ্য সামনে আনবে তদন্তকারীদের বলাই যায়।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর