দিল্লির রেস্তরাঁয় গোপনে জ্যাকলিনের ছবি তুললেন এক ব্যক্তি, তার পর কী ঘটল?

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঋষভ শেঠিয়া নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী দিল্লির একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার উপভোগ করার সময় অভিনেত্রীর একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। যেখানে অভিনেত্রীকে একজন রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে অভনেত্রী ও তাঁর সঙ্গে থাকে ব্যক্তি গভীরভাবে কিছু কথাবার্তা বলেছেন। এই ভিডিও ভাইরাল হতেই জ্যাকলিনের সঙ্গীকে নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “আমার মনে হয় সে জ্যাকলিন ফার্নান্ডে” ক্যাপশনে লিখেছেন, “আপনারা কী মনে করেন?” সেই ভিডিওর সঙ্গেও ঋষভ শেঠিয়া নামের ওই ব্যক্তি অভিনেত্রীর ২০১৫ সালের রয় ছবি থেকে তাঁর হিট গানও যোগ করেছেন। এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তা জ্যাকলিনেরও দৃষ্টি আকর্ষণ করে। প্রতিক্রিয়ায় অভিনেত্রী লেখেন, “হ্যাঁ, এটাই আমি” সঙ্গে আবার একটি হাসির ইমোজি যোগ করেন।

 

View this post on Instagram

 

A post shared by Rishabh (@ca.rishabh.sethia)

প্রসঙ্গত, জ্যাকলিনকে চলতি বছরের শুরুতে ফাতেহ এবং হাউসফুল ৫ ছবিতে দেখা গিয়েছিল। তবে দুটি ছবিই বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তিনি বর্তমানে আহমেদ খান পরিচালিত অ্যাকশন-কমেডি ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এর শুটিং করছেন। ছবিটিতে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, লারা দত্ত এবং রবীণা ট্যান্ডন সহ বেশ কয়েকজন অভিনয় করছেন। প্রাথমিকভাবে এই বছর ছবিটির মুক্তির কথা থাকলেও, তা বিলম্বিত হয়েছে। সূত্রের খবর ছবিটির ক্লাইম্যাক্সের শুটিং চলছে।

১৯৮৫ সালে ১১ আগস্ট, বাহরাইনে জন্মগ্রহণকারী জ্যাকলিন জেনেভিভ ফার্নান্ডেজ একজন শ্রীলঙ্কান অভিনেত্রী। যিনি মূলত হিন্দি সিনেমায় কাজ করেন। তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং মডেলিংয়ে পা রাখার আগে শ্রীলঙ্কায় কিছুদিন টেলিভিশন রিপোর্টার হিসেবে কাজ করেছেন। ২০০৬ সালে, তিনি মিস ইউনিভার্স শ্রীলঙ্কা খেতাব জিতেছিলেন এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ২০০৯ সালে সুজয় ঘোষের আলাদিন ছবি দিয়ে জ্যাকলিন চলচিত্র দুনিয়ায় পা রাখেন ও স্টার ডেবিউ অফ দ্য ইয়ার – ফিমেল হিসেবে আইফা পুরস্কার জিতে নেন।

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের