বক্সঅফিসে সুনামি! মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৮ কোটি টাকা আয় করল বিজয়ের ‘Jana Nayagan’

বহু মাস প্রতীক্ষার পর অবশেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশজুড়ে মুক্তি পেয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা সুপারস্টার থালাপথি বিজয়ের 'জন নয়গান'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু মাস প্রতীক্ষার পর অবশেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশজুড়ে মুক্তি পেয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা সুপারস্টার থালাপথি বিজয়ের ‘জন নয়গান’। গত জানুয়ারিতে মুক্তির কথা ছিল ছবিটির। কিন্তু সেন্সর সার্টিফিকেট আটকে থাকার কারণে ভক্তদের প্রায় ৭ মাস অপেক্ষা করতে হল। চলচ্চিত্রের প্রধান আকর্ষণ তামিল মুখ্যমন্ত্রী বিজয় নিজেই। কারণ এটাই তাঁর শেষ ছবি। গতকাল সকাল থেকেই বিভিন্ন প্রেক্ষাগৃহে ভক্তরা বিজয়ের জন্যে উন্মাদনা প্রকাশ করেন। বাজি ফাটিয়ে সুপারস্টারকে ফেয়ারওয়েল দেন। তবে যাই হোক না কেন, ‘জন নয়গান’-কে গতকালকেই ব্লক বাস্টার ঘোষণা করে দিয়েছে ভক্তরা। সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

ছবিতে বিজয়ের এন্ট্রি, খলনায়কের সঙ্গে ববি দেওলের লড়াইয়ের একাধিক দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিজয়কে নিয়ে উত্তেজিত ভক্তরা। সেই প্রমাণ মিলছে বক্সঅফিস কালেকশনে। অগ্রিম বুকিংয়ে ৭ লাখ টিকিট বিক্রি হয়েছিল। যার অর্থ, ছবি মুক্তির আগেই ২০ কোটি টাকা আয় করে ফেলেছিল ছবিটি। কিন্তু বিজয়ের ‘লিও’-এর প্রথম দিনের কালকশনকে ছাড়াতে পারেনি এই ছবি। কারণ ছবির চিত্রনাট্যের কিছু দিকের সমালোচিত হয়েছে। তা সত্ত্বেও, ‘জন নয়াগন’ বক্স অফিসে দারুণ সূচনা করেছে। স্যাকনিল্কের দেওয়া তথ্যানুযায়ী, ছবিটি ভারতে চারটি ভাষায় মুক্তি পেয়েছে এবং ১৩,০৬৭টি শো পেয়েছে। প্রথম দিনে দেশে ৪১ কোটি টাকা সংগ্রহ করেছে ছবি। বিদেশেও ভাল ব্যবসা করেছে। ৩০ কোটি টাকা আয় করেছে, যার ফলে মুক্তির প্রথম দিনেই ছবিটি বিশ্বব্যাপী ৭৮.২৭ কোটি টাকা আয় করেছে।

তামিলে ৩৬.৫০ কোটি টাকা, তেলুগুতে ২.৭৫ কোটি টাকা এবং হিন্দিতে ১.৭৫ কোটি টাকা আয় করেছে। তবে নির্মাতা রা আনুষ্ঠানিকভাবে ‘জন নয়াগন’-এর বাজেট প্রকাশ করেননি। কিন্তু বিভিন্ন প্রতিবেদন দাবি করছে, ছবির বাজেট ৩০০ কোটি থেকে ৫০০ কোটি টাকার মধ্যে হতে পারে। ছবিতে বিজয়ের পাশাপাশি আরও অভিনয় করছেন গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারায়ণ এবং প্রিয়ামণির পাশাপাশি ছবিটিতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল এবং মামিতা বাইজু। গতকাল ছবি মুক্তির প্রথমে দিনেই ছবি দেখতে চেন্নাইয়ের রোহিণী থিয়েটারে পৌঁছে গিয়েছিলেন বিজয়ের গুজব প্রেমিকা তৃষা কৃষ্ণন।

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

গুজরাতে প্রবল বর্ষণে নর্দমায় গাড়ি পড়ে মৃত ৪

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?