অস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেয়ে কেঁদেই ফেললেন জেসি বাকলি

সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পেয়ে কেঁদেই ফেললেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারে 'হ্যামনেট' ছবির জন্যে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পেয়ে কেঁদেই ফেললেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারে ‘হ্যামনেট’ ছবির জন্যে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন তিনি। বিশ্বব্যাপী বিনোদন মহলের সবচেয়ে সম্মানিত পুরস্কার অনুষ্ঠান হিসেবে বিবেচিত অস্কার। যে কোনও তারকা কেরিয়ারে অন্তত একবার হলেও অস্কার পেতে চান। যেটি তাঁর কেরিয়ারকে মূল্যবান করবে। তেমনি এদিন অস্কার হাতে নিয়েই মঞ্চে কেঁদে ফেললেন জেসি বাকলি। ডলবি থিয়েটারের মঞ্চে নাম ঘোষণার মুহূর্তে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী কান্নায় ভেঙে পড়ে ছিলেন। এই মুহূর্তের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্লোয়ে ঝাও পরিচালিত পিরিয়ড ড্রামা ছবিতে অ্যাগনেসের চরিত্রে অভিনয় করেছিলেন বাকলি। যা তাঁকে বিশ্বের শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করল। তবে এটি ছিল অভিনেত্রীর দ্বিতীয় অস্কার মনোনয়ন এবং একটি ঐতিহাসিক মাইলফলক। কারণ তিনি হলেন অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ী প্রথম আইরিশ অভিনেত্রী।]

এদিন মঞ্চে পা রাখার সঙ্গে সঙ্গেই আবেগঘন হয়ে পড়েন বাকলি। অস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘আমি তোমাদের ভালবাসা পেয়ে আপ্লুত।’ এরপর তিনি তাঁর পরিবারকে ধন্যবাদ জানান। তিনি তাঁর বাবাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর বাবা সবসময় তাঁর স্বপ্নকে উৎসাহিত করতেন। এরপর অভিনেত্রী তাঁর স্বামীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি, ম্যান। তুমি পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য স্বামী। তুমি আমার সবচেয়ে ভাল বন্ধু। আমি তোমার সঙ্গে আরও ২০,০০০ শিশুর জন্ম দিতে চাই।’ এরপর বাকলি তাঁর আট মাস বয়সী মেয়ে ইসলা সম্পর্কে বলেন, তুমি হয়তো এখুনি বুঝবে না আমার সাফল্যটা। কিন্তু আমি তোমার মা হতে পেরে গর্বিত।’

এছাড়া ‘হ্যামনেট’ ছবির বিষয়ে অভিনেত্রী বলেন, ‘ঔপন্যাসিক ম্যাগি ও’ফ্যারেলক আমাকে অনুপ্রাণিত করেছে এই ছবিতে অভিনয়ের জন্যে। এই চরিত্রটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল।’ হ্যামনেটের আগে, জেসি বাকলি ‘দ্য লস্ট ডটার’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য অস্কার মনোনীত হয়েছিলেন। অস্কারের আগে অভিনেত্রী বাফটা পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার, সমালোচকদের পছন্দ পুরস্কার এবং এসএজি পুরস্কার জিতেছিলেন। হ্যামনেটে, বাকলি নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেস শেক্সপিয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন। আর উইলিয়াম শেক্সপিয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন পল মেসকাল। ছবিটি ও’ফ্যারেলের সর্বাধিক বিক্রিত উপন্যাস থেকে রূপান্তরিত হয়েছিল।

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ