মৃত্যুর আগে ৪-৫ বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন জিয়া খান, বিস্ফোরক দাবি প্রয়াত অভিনেত্রীর প্রেমিকের মা’র

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৩ সালের ৩রা জুন আত্মহত্যা করেন বলিউড অভিনেত্রী জিয়া খান(Jiah Khan)। মুম্বইতে জুহুর অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছিল অভিনেত্রীর মরদেহ। এই আত্মহত্যার ঘটনার(Suicide Case) জেরে গ্রেফতার করা হয় অভিনেতা সুরজ পাঞ্চোলিকে(Sooraj Pancholi)। কারণ সুরজই ছিলেন জিয়ার তৎকালীন প্রেমিক এবং অভিনেত্রীর ছয় পাতার সুইসাইড নোটে সুরজের নাম স্পষ্টভাবেই উল্লেখ করা ছিল। জিয়া খান আত্মহত্যা মামলায় সুরজকে গ্রেফতার করা হলেও প্রমাণের অভাবে ২২ দিনের মাথায় জামিন পেয়ে যান অভিনেতা। যদিও এই ঘটনার পর সুরজের অভিনয়ের কেরিয়ারেরও বাঁকবদল ঘটে।

আরও পড়ুনঃ মুখে হুমকি নয়, নয়নতারার বিরুদ্ধে ১০ কোটি ক্ষতিপূরণের মামলা ঠুকেই দিলেন ধনুষ

সম্প্রতি এক সাক্ষাৎকারে একসময়ের অভিনেত্রী ও সুরজের মা জারিনা ওয়াহাব উল্লেখ করেন, তাঁর ছেলেকে এই মামলায় খারাপভাবে ফাঁসানো হয়েছে। সুরজ ছিলেন সেই সময়ের উঠতি অভিনেতা, হাতে আসছিল একের পর এক প্রজেক্ট। কিন্তু জিয়া খানের আত্মহত্যার ঘটনার সঙ্গে তাঁর নাম জড়ানোর পরই বলিউড তাঁকে একঘরে করে দেয়। এরপর কোনও বড় প্রজেক্টে কাজ করতে দেখা যায়নি সুরজকে।

জিয়া খানের আত্মহত্যার বিষয়ে নীরবতা ভেঙে জারিনা বলেন, এর আগেও চার-পাঁচবার আত্মহত্যার চেষ্টা করেছে জিয়া। কিন্তু কপাল এমন যে তাঁর ছেলের সঙ্গে সম্পর্কে থাকাকালীন জিয়ার মৃত্যু ঘটে।‌ জিয়া বরাবরই মানসিক অবসাদে ডুবে থাকত, দাবি জারিনার। তিনি আরও উল্লেখ করেন, সুরজ জেল থেকে বেরোনোর পর সমস্ত প্রযোজক ও নির্মাতারা তাঁর থেকে মুখ ফিরিয়ে নেন। সেই সময়টা খুব খারাপ কেটেছে। কিন্তু কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেললে তাঁর মূল্য চোকাতে হয়। জিয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে।

আরও পড়ুনঃ না জানিয়ে ছবি ব্যবহার, শাড়ি বিপণন সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ঐন্দ্রিলার

সুরজের মায়ের বক্তব্য, ‘জিয়া কি করত তা সবার জানা। ওর ব্যাপারে বেশি মুখ খুলতে চাই না।’ সুরজ এবং জিয়ার সম্পর্কের কথা কারোর অজানা ছিল না সেই কারণেই হয়তো এত বড় বলিদান দিতে হয়েছে তাঁর ছেলেকে। তবে দশ বছর কেটে যাওয়ার পর এখন সেই অতীত ভুলে থাকতেই চান তাঁরা। যদিও জিয়া খানের মৃত্যুরহস্যের নেপথ্যে থাকা আসল কারণ আজও উদঘাটন করা সম্ভব হয়নি।

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

বাইপাসের পর লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’-তে হানা খাদ্য সুরক্ষা দফতরের, একাধিক অনিয়মের অভিযোগ

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের