চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিরল রোগের শিকার জাস্টিন বিবার, মুখের একদিক অসার, বাতিল একাধিক কনসার্ট

নিজস্ব প্রতিনিধি: মারাত্মক অসুস্থ জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার (Justin Bieber)। বিরল ভাইরাসের হানায় পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন তিনি। তাঁর মুখের একটি অংশ পক্ষাঘাতগ্রস্থ হয়েছে। পুরোপুরিই সুস্থ না হওয়া পর্যন্ত তিনি বাতিল করেছেন তাঁর সব কনসার্ট। শুক্রবার অনেক রাতেই ইনস্টাগ্রামে নিজেই তাঁর অসুস্থতার খবর জানিয়ে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে। ‘রামসে হান্ট সিন্ড্রোম’ নামক একটি বিরল রোগে ভুগছেন তিনি, যার ফলে মুখের একদিক সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে তাঁর। মুখে আংশিক প্যারালিসিস হওয়াতে তাঁর মুখের স্নায়ু কোষ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র ২৮ বছর বয়সে কানাডার এই গ্র্যামি বিজয়ী সংগীতশিল্পী, আপাততঃ তাঁর এই রোগের কারণে টরেন্টো, ওয়াশিংটন ডিসি এবং আরও কয়েকটি জায়গায় পর পর তাঁর লাইভ কনসার্ট বাতিল করেছেন।

ভিডিওতে গায়ক নিজেকে দেখিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে মুখের একদিকে নাড়াতে পারছেন না তিনি, সঙ্গে বলেছেন, ‘এই মুহূর্তে গানের অনুষ্ঠান করার মতন শারীরিক ক্ষমতা নেই আমার। শো বাতিল হয়েছেন বলে কেউ হতাশ হবেন না। খুবই সিরিয়াস অবস্থা আমার। আশা করি বুঝতে পারবেন, আমার সঙ্গে থাকুন।’ ক্যাপশনেও গায়ক অনুরোধ করে লিখেছেন, দয়া করে এই ভিডিওটি দেখুন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি চোখের পলক ফেলতে পারছেন না। হাসতে পারছেন না। মুখের বাঁ দিকে এক্কেবারেই অসার হয়ে গিয়েছে তাঁর। সঙ্গে জাস্টিন আরো বলেছেন যে, তিনি আদৌ জানেন না যে তাঁর সুস্থ হতে কতদিন সময় লাগবে।

 

View this post on Instagram

 

A post shared by Justin Bieber (@justinbieber)

তবে আপাততঃ তিনি বিশ্রাম নিচ্ছেন এবং ফিজিও থেরাপির মাধ্যমে নিজেকে সুস্থ করার চেষ্টা করছেন। গায়কের এই ভিডিও পোস্ট হতেই বিশ্ব জুড়ে তা ভাইরাল হয়ে যায়। বিশ্বজুড়ে তাঁর অগন্তি ভক্তসংখ্যা। স্বাভাবিক ভাবেই সবাই গায়কের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছেন। ‘রামসে হান্ট সিন্ড্রোম’ মূলতঃ একটি স্নায়ুর রোগ। এই রোগ যে ভাইরাসের দ্বারা হয় সেই একই ভাইরাস চিকেন পক্সেরও কারণ। চিকেন পক্স থেকে সেরে ওঠার পর এই ভাইরাসটি স্নায়ুতে থেকে গেলে কিছুদিন পর এহেন বিরল রোগের সৃষ্টি হয়। যার ফলে মুখের একাংশ বেঁকে যায়। এক্ষেত্রে দ্রুত চিকিৎসা না শুরু হলে বধির হওয়ার সম্ভাবনা থাকে। সাধারনত এই রোগের উপসর্গ, কানের ব্যথা, কানের ভিতরে ফোসকা।, চোখ বন্ধ করতে না পারা, স্বাদের পরিবর্তন এবং মুখের একাংশ অসার হয়ে যাওয়া।

Published by:

Share Link:

More Releted News:

সলমান-শাহরুখের দেহরক্ষীদের বেতন কত? জানলে চমকে যাবেন আপনিও!

‘ভূত বাংলা’তে অক্ষয়ের পারিশ্রমিক ৫০ কোটি! টাবু-রাজপালসহ বাকি তারকারা কে কত নিলেন?

প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রণবীর কাপুর, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান খুরানা

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ