চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রণবীর কাপুর, প্রশংসায় পঞ্চমুখ আয়ুষ্মান খুরানা

নিজস্ব প্রতিনিধিঃ এবার ‘ Time 100 Influential List 2026‘-এ তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা করে নিলেন বলিউড তারকা রণবীর কাপুর। এই মর্যাদাপূর্ণ তালিকায় তাঁর সঙ্গে রয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই এবং প্রখ্যাত শেফ বিকাশ খান্না।

রণবীরের এই স্বীকৃতিকে ঘিরে অভিনেতা আয়ুষ্মান খুরানা একটি বিশেষ নিবেদন লিখেছেন। ২০২০ সালে তিনিও এই তালিকায় স্থান পেয়েছিলেন। নিজের লেখায় আয়ুষ্মান রণবীরকে এমন এক শিল্পী হিসেবে তুলে ধরেছেন, যিনি বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবি তুলে ধরছেন বিশ্বমঞ্চে। তাঁর কথায়, রণবীর শুধু একজন চলচ্চিত্র তারকা নন, বরং তিনি এমন এক গল্পকার যিনি ভারতীয় সংস্কৃতি, পুরাণ এবং ঐতিহ্যের গল্প আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন।আয়ুষ্মান আরও লিখেছেন, ভারতীয় সিনেমায় অনেক সময় অভিনেতাদের সাফল্য পরিমাপ করা হয় বক্স অফিস বা জনপ্রিয়তার নিরিখে। কিন্তু রণবীর কাপুর তাঁর অভিনয়ের সূক্ষ্মতা ও সংযমের মাধ্যমে দর্শকদের আবেগের ভাষাকেই বদলে দিয়েছেন। তাঁর অভিনয়ে রয়েছে গভীরতা এবং স্বতঃস্ফূর্ততা, যা ভারতীয় সংস্কৃতির সংবেদনশীল দিককে বিশ্বদরবারে তুলে ধরে।

আরও পড়ুনঃবিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

এদিকে রণবীর কাপুরকে শীঘ্রই দেখা যাবে পরিচালক নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এ। প্রায় ৪,০০০ কোটি টাকার বিশাল বাজেটে তৈরি এই ছবিতে রণবীর অভিনয় করছেন ভগবান রামের চরিত্রে। ছবিতে সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, হনুমানের ভূমিকায় সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে।দুই পর্বে মুক্তি পেতে চলা এই ছবির প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলিতে বিশ্বজুড়ে মুক্তি পাবে।

Published by:

Share Link:

More Releted News:

‘ভূত বাংলা’তে অক্ষয়ের পারিশ্রমিক ৫০ কোটি! টাবু-রাজপালসহ বাকি তারকারা কে কত নিলেন?

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ