১০০ কোটির ক্লাবে প্রবেশ করল ‘দ্য কাশ্মীর ফাইলস’

১০০ কোটির ক্লাবে প্রবেশ করল 'দ্য কাশ্মীর ফাইলস'। মুক্তির আট দিনের মাথায় বক্স অফিসে বিপুর অঙ্কের ব্যবসা। ছাপিয়ে গেল 'বাহুবলী-২' এর সাফল্যকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তির আট দিনের মাথায় বক্স অফিসে বিপুর অঙ্কের ব্যবসা করল বিবেক অগ্নিহোত্রীর এই ছবি। ছাপিয়ে গেল ‘বাহুবলী-২’ এর সাফল্যকে। ৮ দিনের মাথাতেও প্রায় ১৯ কোটির ব্যবসা করল এই ছবি। প্রশংসা করেছেন এই ছবির স্বয়ং প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকারি কর্মী ও পুলিশ কর্মীদের এই ছবি দেখার জন্য ছুটি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। করমুক্তও ঘোষণা করা হয়েছে এই ছবিকে।

ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পুনিত ইসার, চিন্ময় মন্ডলেকর প্রমুখ। ৯০-র দশকে কাশ্মীরী পণ্ডিতদের উপর হওয়া অত্যাচারকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবির গল্প। কিন্তু সবটাই ভালো এমন নয়। সাফল্যের পাশাপাশি খুন করার হুমকিও পেয়েছেন ফোনে পরিচালক। কারণ, এই ছবি নির্মাণ। শেষে কেন্দ্রের তরফ থেকে মেলে ওয়াই ক্যাটাগরির সুরক্ষা। আর মুক্তির আট দিন পরেও ‘দ্য কাশ্মীর ফাইলস’র এমন সাফল্যই তাঁর কাছে সব কিছু।  

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?