এবার কী গৌরির সঙ্গে কাজ? কী ইঙ্গিত দিলেন এই ছবিতে ক্যাটরিনা

আব্বাস জাফর এর সুপারহিরো সিরিজ ও ফারহান আখতারের 'জি  লে জারা'তে দেখা যাবে ক্যাটকে। তার আগে আরও এক নতুন কাজ নিয়ে ইঙ্গিত দিয়ে গেলেন ক্যাট।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের রূপের ছটা যেন দিনের পর দিন আরও বাড়ছে। গত বছরের শেষে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। তারপরেও চুটিয়ে কাজ করছেন তিনি। আবার মাঝেমাঝে সেরে ফেলছেন স্বামীর সঙ্গে খানিক ঝটিকা সফর। স্বামী ও পরিবারকে একান্তে সময় দেওয়া ও কাজ দুইয়ের মধ্যেই অসাধারণ ভারসাম্য রেখে চলেন তিনি। অন্যদিকে ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদির সঙ্গে ‘ফোন ভূত’ ছবিতে অভিনয় করবেন ক্যাট একথা সকলেরই জানা। এবার প্রকাশ্যে এলো ক্যাটরিনার বেশ কিছু ছবি যা ইঙ্গিত দিচ্ছে যে এবার গৌরি খানের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন কাজ শুরু করতে চলেছেন তিনি। এমনটাই গুঞ্জন। কেন? তাহলে শুনুন।

সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ভিকি ঘরণী। সেখানে তাঁকে দেখা যাচ্ছে সোফায় রঙবেরঙের বাহারি একটি পোশাকে সেজে ছবি পোস্ট করতে। ক্যাপশনে লিখেছেন, ”ড্রিমি ফ্লোরালস, নতুন কিছু খুব শিগগিরি আসছে।” আর তাতেই ক্যাটরিনা ট্যাগ করেছেন গৌরিকে। এখান থেকেই জল্পনার সূত্রপাত। তবে কী কাজ, কবে দেখতে পাওয়া যাবে বা ক্যাটকে কীভাবে পাবেন দর্শক সে সম্বন্ধে কোনো কিছুই খোলসা করেননি  গৌরি বা ক্যাটরিনা উভয়েই। মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। 

 

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

তবে ক্যাটের এই ছবি প্রকাশ্যে আসার পরপরই ক্যাটের ভক্ত মহলে অপেক্ষার পারদ চড়তে শুরু করেছে। কয়েকদিন আগে ভিকি ও ক্যাট যেভাবে মৃত্যুর হুমকি পাচ্ছিলেন তা রীতিমত আশঙ্কা সৃষ্টি করেছিল। তবে সেই সমস্যার নিরসন হয়েছে। অন্যদিকে কাজের দিক থেকে ক্যাটকে দেখা যাবে ‘ফোন ভূত’ ছাড়াও সলমন ও ইমরান হাসমির সঙ্গে ‘টাইগার ৩’ তে অভিনয় করতে। এছাড়াও আলি আব্বাস জাফর এর সুপারহিরো সিরিজ ও ফারহান আখতারের ‘জি  লে জারা’তে দেখা যাবে ক্যাটকে। তার আগে আরও এক নতুন কাজ নিয়ে ইঙ্গিত দিয়ে গেলেন ক্যাট।  

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকা বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!