‘আমি কখনও নেতা হতে চাইনি’, ভোটে হেরেই ‘ইউ-টার্ন’, রাজনীতি থেকে দূরে সরলেন খেসারি

বিজেপির প্রার্থী ছোটি কুমারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ব্যার্থ হয়েছেন খেসারি লাল যাদব। খেসারি ছোটির কাছে প্রায় ৭,০০০ থেকে ৮,০০০ ভোটে হেরে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। ১৪ নভেম্বর ফলাফল প্রকাশ হয়েছে। যাতে ২০২ আসনে এগিয়ে বিরাট জয় পেয়েছে NDA-বিজেপি জোট। মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস-RJD মহাগঠবন্ধন। মাত্র ৩৫ টি আসন দখলে রয়েছে তাদের। যাই হোক, এবারের বিহার বিধানসভা নির্বাচনের দিকে নজর ছিল গোটা দেশের। আর তাতেই বিজেপি মাস্টার স্ট্রোক খেলেছে। একাধিক সেলিব্রিটি এবার বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছে ন। যাদের মধ্যে বড় জয় পেয়েছেন সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। যিনি আলিনগর থেকে বড় জয় পেয়েছেন এবং সর্বকনিষ্ঠ এমএলএ হয়েছেন। পাশাপাশি বিহারের ছাপড়া থেকে RJD-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদব। সেলিব্রিটি হয়েও মানুষের মন পান নি তিনি। বিশাল সংখ্যক ভোটে তিনি পরাজিত হয়েছেন। বিজেপির প্রার্থী ছোটি কুমারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ব্যার্থ হয়েছেন খেসারি লাল যাদব। খেসারি ছোটির কাছে প্রায় ৭,০০০ থেকে ৮,০০০ ভোটে হেরে যান।

তবে ভোটে হেরে সুর বদলে গিয়েছে খেসারির। পরাজয়ের পর তিনি নিজেকে রাজনৈতিক জগতের বাইরে ঘোষণা করছেন এবং বলছেন তিনি আর কখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে নির্বাচনে জেতার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন খেসারি। দিনরাত প্রচারণা চালিয়েছিলেন, তাঁর তারকা শক্তি প্রদর্শন করেছিলেন। এমনকি পবন সিংহ এবং দীনেশ লাল যাদব-সহ বিরোধীদের উপর তীব্র আক্রমণ চালিয়েছিলেন। পাশাপাশি তার নিজস্ব শিল্পের লোকদের সমালোচনাও করেছিলেন। তা সত্ত্বেও, তিনি পরাজিত হয়েছেন। এমন পরিস্থিতিতে, এবার রাজনৈতিক মহল থেকে নিজেকে বাইরে ঘোষণা করলেন খেসারি লাল যাদব। তিনি একটি সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ‘আমি কখনই নেতা হতে চাইনি। আমি শুরু থেকেই নির্বাচনের বিরুদ্ধে ছিলাম। সত্যি বলতে, আমি কখনও রাজনীতিতে আসতে চাইনি। জীবনে কখনও নেতা হব না, কারণ আমি কখনও মাথা দিয়ে ভাবি না। জীবনে যা ভাবি, আমি তা হৃদয় থেকে ভাবি। আর যারা হৃদয় থেকে চিন্তা করে তারা এমন জায়গায় থাকতে পারে না।’

তবে খেসারির পরিবর্তিত সুর মানুষজনের পছন্দ হয় নি। অনেক ব্যবহারকারী বলেছেন, নির্বাচনের সময় তিনি তার স্ত্রী চন্দার সঙ্গে প্রচার করেছেন, কিন্তু এখন হেরে যাওয়ার পর তিনি ইউ টার্ন নিচ্ছেন। বলছেন, “আমি কখনও নেতা হতে চাইনি।” এমনকী নির্বাচনী প্রচারণার সময়, খেসারি বলেছিলেন, ‘আমি যদি নির্বাচনে না জিততে পারি, তাহলে আমার নাম পরিবর্তন করে দেব।” তার এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ব্যবহারকারীরা জিজ্ঞাসা করছেন, “আমাকে বলো আমি তোমাকে কী নাম দেব।” প্রসঙ্গত, নির্বাচনের ফলাফল ঘোষণার পর খেসারি একটি পোস্ট শেয়ার করে ভোটে হেরে যাওয়ার অনুভূতি প্রকাশ করেছিলেন। ভিডিওতে তাকে চোখের জল লুকিয়ে জনসাধারণকে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছিল এবং বলতে দেখা গিয়েছিল যে, “আমি সবসময় তোমাদের মাঝে ছেলের মতো থাকতে চেয়েছি। এবং সবসময় থাকব। আমার দল এবং আমার সঙ্গে যুক্ত সবাই খুব কঠোর পরিশ্রম করেছে। জয়-পরাজয় আমার নিজস্ব ব্যাপার। নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে ব্যবসা ছিল না। তাই, জয়-পরাজয় আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি বিহারের জন্য একটি স্বপ্ন নিয়ে এসেছিলাম। ছাপড়ার মানুষের জন্য আমার একটি স্বপ্ন ছিল। তা হয়নি। যাই হোক না কেন। আমি সবসময় আপনার ছেলেই থাকব। বিজয়ী প্রার্থীদেরও আমার শুভেচ্ছা।”

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের