মার্কশিটের নম্বরের চাপে পাল্টে যাচ্ছে শৈশব, এই নিয়েই নতুন ছবি  ‘কিশলয়’। 

দেবলীনা বলেছেন- সত্যিই তাঁর দেখলে কষ্ট হয় এখনকার বাচ্ছাদের। যাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে একাধিক ক্লাসের বোঝা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান প্রজন্মের শিশুদের ‘ইঁদুর দৌড়ে’ ভরা জীবন। আর তার ফলস্বরূপ অকালেই ঝরে যায় শৈশব। প্রতিটি বিষয়ে ভালো নম্বর আনার প্রতিযোগিতা, এমনভাবেই পাল্টে যাচ্ছে শৈশব। সেইরকম এক ঘটনাকে কেন্দ্র করেই পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি  ‘কিশলয়’।  কিশলয়ের অর্থ নতুন পাতা।নতুন পাতা গাছে ধরার আগেই ঝরে যাচ্ছে। সেরকমভাবেই এই ছবিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট শিশুর জীবন শেষ হয়ে যাচ্ছে। আত্মহত্যা করছে ৬বছরের এক শিশু। এর পরই উঠে আসছে আত্মহত্যার কারণ, সুইসাইড নোটে শিশুটি লিখে যায় ‘বাবা আমাকে মেরেছে, বাবা খুব খারাপ’। এরপর সেই সুইসাইড নোটের ভিত্তিতে শিশুটির বাবাকে গ্রেফতার করে পুলিশ। প্রশ্ন ওঠে মার্কশিটের নম্বরটাই কী সব? ছবিতে সাসপেন্সের পাশাপাশি রয়েছে প্রচুর এমন বিষয় যা বর্তমান প্রজন্মের অভিভাবকদের প্রশ্নের মুখে দাঁড় করাবে। আগামী ১৯ নভেম্বর মুক্তি পেতে চলেছে ছবি ‘কিশলয়’। মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন  দেবলীনা দত্ত, সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, ও শিশু শিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়কে। 

এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে অভিনেত্রী দেবলীনা বলেছেন- সত্যিই তাঁর দেখলে কষ্ট হয় এখনকার বাচ্ছাদের। যাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে একাধিক ক্লাসের বোঝা। পড়াশনা সহ বিভিন্ন বিষয়ে টপার হওয়ার মত চাপ সৃষ্টি করে মা বাবারা তাঁদের শৈশব একেবারে শেষ করে দিচ্ছেন। তাঁরা আর নিজেদের মত করে কিছু করার সময় পায়না তাঁর সঙ্গে তো কোন মাধ্যমে বাচ্ছাটি পড়ছে এটাও এখন এতটা গুরুত্ব দিয়ে দেখা হয় যে সেখানেও একটা বাচ্চার মনের ওপর ভীষণ চাপ পড়ে। তাই এই সময়ে দাঁড়িয়ে এই ছবিটা ভীষণ তাৎপর্যপূর্ণ। 

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর