আপত্তিকর মেসেজ কে কে এর টিমকে, কলম ধরলেন কন্যা তামারা

এবার কে কে এর টিমকে আপত্তিকর ও ঘৃণাযুক্ত বিভিন্ন মেসেজ পাঠানো নিয়ে কলম ধরলেন মেয়ে তামারা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কে কে ওরফে গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুর এক মাস হতে চলেছে। কিন্তু আজও তাঁর মৃত্যুর খবর রীতিমত নাড়া দেয় সকলকে। আজও কেউ বিশ্বাস করতেই যেন চায় না যে মানুষটা এত এনার্জি নিয়ে মঞ্চ মাতিয়ে রাখল সেই কিনা কিছুক্ষণের মধ্যে নেই। এটা মানতে আজও সবার একইরকম কষ্ট। কিন্তু যা না বললেই নয় তা হল কে কে-এর মৃত্যুর সঙ্গে সঙ্গেই যেন ঝাঁক বেঁধে এসেছিল বিতর্ক। এবার কে কে এর টিমকে আপত্তিকর ও ঘৃণাযুক্ত বিভিন্ন মেসেজ পাঠানো নিয়ে কলম ধরলেন মেয়ে তামারা।

 

View this post on Instagram

 

A post shared by Taamara (@taamara.k24)

কে কে এর মৃত্যুর পর তাঁর ম্যানেজিং টিমের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। শিল্পীর অসুস্থতার সময় তাঁরা কী করছিল, কেন শিল্পীকে হাসপাতালে নিয়ে গেল না তাঁরা এই জাতীয় প্রশ্ন তোলা হয়েছে বারবার। কিন্তু এখানেই শেষ নয়। মাস ঘুরতে চললেও এখনও পর্যন্ত কে কে এর টিম ও তাঁর ম্যানেজারকে নানা ধরণের মেসেজ করে চলেছেন বিভিন্নজন। এবার এই নিয়েই কলম ধরলেন কে কে কন্যা তামারা। বাবা কে কে এর সঙ্গে তাঁর গোটা টিমের একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সে লিখেছে , “আমরা এই ছবির সমস্ত সুন্দর মানুষদের ধন্যবাদ জানাতে চাই যারা বাবাকে তাঁর সমস্ত শোতে সঙ্গ দিয়েছে ও বিভিন্নসময় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, সেগুলিকে তাঁরা স্মরণীয় করে রেখেছে৷ আমি হিতেশ আঙ্কলকে বলেছিলাম; মা, নকুল এবং আমি বাবার শেষ মুহুর্তের সেখানে ছিলাম না, এমনকি তাঁর মৃত্যুর ওই সময়ে তাঁকে শেষ বিদায় পর্যন্ত জানাতে পারিনি, কিন্তু আমরা সবাই খুব আনন্দিত যে তিনি বাবার পাশে ছিলেন। যখন থেকে তিনি বাবার সাথে যোগ দেন, তখন থেকেই তাঁর মানসিক চাপ চলে যায়”।

তামারা আরও লেখে, “আমি শুনেছি ঘৃণামূলক মেইল ​​এবং অনেক রাগ হিতেশ আঙ্কল এবং শুভমের দিকে ধেয়ে আসছে। আপনারা যারা এই ধরনের অপব্যবহার করছেন, নিজেকে জিজ্ঞাসা করুন বাবা যদি এটি দেখতে পান তবে তিনি খুশি হবেন? আপনারা প্রতিনিয়ত ভুল খবরের উপর ভিত্তি করে ঘ্রিনা ছড়াচ্ছেন। এভাবে ঘৃণা ছড়াবেন না।”

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ড্রোন হামলা ইজরায়েলের, নিহত ১৫

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’

রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের