সলমনের ছবির জন্যই শেষ গান রেকর্ড কে কে-এর, কবে শুনতে পাবেন জেনে নিন

ব্যাথায় খানিক প্রলেপ হতে পারে যে খবর তা হল মৃত্যুর পরেও মুক্তি পাবে কে কে-এর একটি গান। যা এখনও সবার কাছে অধরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েছেন সঙ্গীতশিল্পী কে কে অর্থাৎ কৃষ্ণকুমার কুন্নাথ। তাঁর মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না পরিবার থেকে শুরু করে তাঁর বৃহত্তর পরিবার অর্থাৎ তাঁর ভক্তকুল। কলকাতার মানুষ, যারা সেদিন নজরুল মঞ্চে তাঁর শো রীতিমত উপভোগ করেছেন। গলা মিলিয়েছেন যার সুরে সুরে সেই তিনিই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নেই হয়ে গেলেন এও কী বিশ্বাসযোগ্য? কিন্তু হ্যাঁ আমাদের বিশ্বাস করতে হয়। এমন কিছু ঘটনা ঘটে থাকে যা আমাদের বিশ্বাস করতে হয়। আর তেমনি বিশ্বাস করতে হচ্ছে তাঁর মৃত্যুকেও।

থামল কন্ঠ কিন্তু সৃষ্টির মধ্যেই সবার মনে বেঁচে থাকবেন কে কে। কিন্তু দর্শকদের জন্য যা এখন ব্যাথায় খানিক প্রলেপ হতে পারে যে খবর তা হল মৃত্যুর পরেও মুক্তি পাবে কে কে-এর একটি গান। যা এখনও সবার কাছে অধরা। সেটাই শেষ রেকর্ড করা গান তাঁর। সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার-৩’ ছবিতে একটি গান গেয়েছেন কৃষ্ণকুমার কুন্নাথ। আর সেই গান শোনা যাবে আগামী বছর। আগামী ইদে মুক্তি পাবে সেই ছবি। 

সলমনের লিপে ও কে কে-এর কন্ঠে ‘হম দিল দে চুকে সনম’ ছবির ‘তড়প তড়প কে’ গানটি আজও এত বছর পরেও সবার পছন্দের গানের তালিকার শীর্ষে বিরাজ করে। এছাড়াও সম্প্রতি রেকর্ড করেছিলেন ‘৮৩’ ছবির একটি গান। বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেরদিল’ ছবিতেও একটি গান গেয়েছেন তিনি। তবে শেষ গান হিসাবে সেই আবার দর্শক-শ্রোতা ফিরে পাবেন সেই নব্বইয়ের দশকের সলমন-কে কে জুটিকে। 

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস