প্রেম পড়েছেন কৃতি আর প্রভাস, বলিউডে নতুন গুঞ্জন

এই ছবির শ্যুটিং চলাকালীনই কৃতি ও প্রভাসের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে। একে অপরের অনেক কাছাকাছি এসেছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিপাড়া জুড়ে খুশির মরসুম। একদিকে অভিনেত্রীদের মা হওয়ার খবর, আরেকদিকে তারকাদের বিয়ের খবর, এবং অন্যদিকে নতুন করে কোনও নায়ক-নায়িকার সম্পর্কে জড়ানোর খবর। সব মিলিয়ে বলিউডে এক্কেবারে উৎসবের মরসুম। গোটা বিশ্বের কম-বেশি নজর প্রতিনিয়ত বলিউডের দিকে থাকছে। আর মানুষ জানতেও উৎসুক নায়ক-নায়িকাদের নতুন নতুন আপডেটের বিষয়ে। বলিপাড়ায় এখন শুধুই বসন্ত।

সইফ কন্যা অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে ক্রিকেটার শুভমন গিলের রসায়নের গুঞ্জনে যখন মত্ত গোটা বি-টাউন, ঠিক তখনই আরও এক নায়িকার নতুন করে প্রেমে পড়ার খবর নিয়ে শুরু হল জোর চর্চা। শোনা যাচ্ছে, নতুন প্রজন্মের নায়িকা কৃতি শ্যানন নাকি প্রেম করছেন দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে! দক্ষিণী এই নায়কের প্রেমে পড়েনি এমন রমনীদের সংখ্যা হয়তো হাতে গোনা। হ্যাঁ, কৃতি এই মুহূর্তে প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রভাসের সঙ্গে। সেটা নিয়েই এখন খবরের পাতা মেতে রয়েছে।

২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাবে প্রভাস অভিনীত বহু প্রতীক্ষিত বলিউড ছবি ‘আদিপুরুষ’। আর এই সিনেমাতেই প্রথম একসঙ্গে জুটি বাঁধছেন প্রভাস ও কৃতি। শোনা গিয়েছে, এই ছবির সেটেই নাকি একে অপরকে মন দিয়ে বসেছেন নায়ক-নায়িকা। যদিও এই বিষয়ে কৃতি-প্রভাস কেউই মুখ খোলেননি। জানেনই তো, সেলিব্রিটিদের কোনও কথা একবার ভাইরাল হলে তা ঝড়ের থেকেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে চারিদিকে। সূত্রের আরও খবর, এই ছবির শ্যুটিং চলাকালীনই কৃতি ও প্রভাসের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে। একে অপরের অনেক কাছাকাছি এসেছেন তাঁরা। সেই কথা সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’ শো-য়ে প্রকাশ্যে এনেছিলেন কৃতি। করণ জোহরের ওই শোয়ে মজাদার মুহূর্তে প্রভাসকে ফোন করেছিলেন কৃতি। আর রিং হওয়া মাত্রই সঙ্গেই কৃতির ফোন ধরেন প্রভাস। এরপর থেকেই দুজনের সম্পর্কের নিয়ে ক্রমশই জটিল হচ্ছে।

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার