‘আমার সঙ্গেও কথা বলেন না গোবিন্দা মামা’, পরিবার নিয়ে বিস্ফোরক মন্তব্য আরতির

কয়েক বছর ধরে সামনা-সামনি হয়নি দুই পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক বছর ধরে সামনা-সামনি হয়নি দুই পরিবার। কিছুদিন আগেই কপিল শর্মা শোয়ের নতুন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপারস্টার গোবিন্দা এবং তার গোটা পরিবার। সেই শোয়ের অন্যতম কমেডিয়ান কৃষ্ণা অভিষেক যিনি সম্পর্কে গোবিন্দার ভাগ্নে। তবে মামার আসার কথা শুনে ফ্লোরে উপস্থিত ছিলেন না কৃষ্ণা। কোনও ভাবেই যাতে দুই পরিবারের ক্ষেত্রে সম্মানহানি না ঘটে সেই কারণেই এমন সিদ্ধান্ত নেন তিনি। এইবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন কৃষ্ণার বোন তথা অভিনেত্রী আরতি সিং।

আরতির জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে ঝগড়ার কারণে গোবিন্দ এবং তাঁর পরিবার নিজেদের মধ্যে কথা বলছেন না। যার ফল ভোগ করতে হচ্ছে আরতিকেও। আরতির সঙ্গেও কথা বলেন না গোবিন্দা।

পাশাপাশি আরতি আরও জানান, ‘আমি কৃষ্ণার সঙ্গে কথা বলেছি। এখন সবটাই মামার ওপর নির্ভর করে, যে সে কৃষ্ণাকে ক্ষমা করবে কিনা। উভয় পক্ষই একে অপরকে কিছু বলেছে, যদিও শেষ পর্যন্ত আমরা একটা পরিবার। আমি আশা করি দ্বন্ধ শেষ হবে, আবার ভালো দিন ফিরে আসবে।’

কিছুদিন আগেই কৃষ্ণা-গোবিন্দার এই দ্বন্ধ ঘিরে মুখ খুলেছেন গোবিন্দা-পত্নী সুনীতা আহুজা। তিনি বলেছিলেন, ‘মামার নাম ভাঙিয়েই খান কৃষ্ণা! নিজের নাম ভাঙিয়ে খাওয়ার কি কোনও যোগ্যতা তাঁর নেই? কোনওভাবেই এই দুরত্ব মেটবার নয়। দুই পরিবারের মধ্যেই সম্পর্কের চিড় ধরেছে। যোগাযোগও নেই প্রায় কয়েক বছর। যখনই পরিবারের অপমানের প্রশ্ন আসে তখন কেউই আলগা থাকতে পারেন না। তিন বছর আগে বলেছিলাম যে, যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত সমস্যাগুলি কখনও সমাধান হবে না এবং আমি এই জীবনে তাঁর মুখ আর দেখতে চাই না।’

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল