জনগণের করের টাকায় শুটিং সেটেও ‘জেড প্লাস’ নিরাপত্তা পাবেন ‘তুলসী’ স্মৃতি

একটি সূত্র জানিয়েছে, সেটে স্মৃতির নিরাপত্তা প্রোটোকল রয়েছে। স্মৃতি এবং প্রযোজক একতা (কাপুর) ছাড়া সেটে সকলের মোবাইল ফোন রেকর্ড করা হবে। সকলের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে হিন্দি সিরিয়ালের থেকেও বাংলা সিরিয়াল গুলি দেখার প্রবণতা বেড়েছে দর্শকদের। কিন্তু একসময় দর্শকদের এন্টারটেইন করত কিন্তু হিন্দি সিরিয়ালগুলি। যার দর্শক ছিল একাধিক ভাষার মানুষ। বিশেষ করে, হিন্দি সিরিয়ালের মূল ক্ষেত্র ছিল স্টার প্লাস, জি টিভি, সনি টিভি ইত্যাদি চ্যানেলগুলি। যেখানে সম্প্রচারিত একাধিক হিন্দি ধারাবাহিক এখনও দর্শকদের হৃদয়ে বাস করছে। তার মধ্যেই একটি ছিল ‘কিউকি সাস ভি কভি বহু থি’। যেখানে তুলসীর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়ে ছিলেন বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হ্যাঁ, রাজনীতিতে নামার আগে বিখ্যাত অভিনেত্রী ছিলেন স্মৃতি ইরানি। শুধু সিরিয়াল নয়, চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি। কিন্তু রাজনীতিতে প্রবেশের পরে অভিনয়কে বিদায় জানান তিনি। তবে এককালের দর্শকদের খুবই পছন্দের একটি ধারাবাহিক ছিল ‘কিউকি সাস ভি কভি বহু থি’। দর্শকরা আবারও এই ধারাবাহিককে চান। এবং তুলসীকেই চান।

অবশেষে দর্শকদের কথা মাথায় রেখেই ফিরছে ‘কিউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিক, তবে এবার নতুন অবতারে। মাস কয়েক ধরেই আলোচনায় ছিল যে, ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন স্মৃতি ইরানি-ই। সেই জল্পনাতেও শিলমোহর দিয়েছেন নির্মাতারা। শীঘ্রই শুরু হতে চলেছে, এই ধারাবাহিকের দ্বিতীয় সিজন। ইতিমধ্যেই অনুষ্ঠানের শুটিং শুরু হয়ে গিয়েছে, এবং দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন স্মৃতি ইরানি। এবার সেটে অন্যরকম আতিথিয়তা পাচ্ছেন অভিনেত্রী। জনগণের করের টাকায় সেটেও তাঁকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, সেটে স্মৃতির নিরাপত্তা প্রোটোকল রয়েছে। স্মৃতি এবং প্রযোজক একতা (কাপুর) ছাড়া সেটে সকলের মোবাইল ফোন রেকর্ড করা হবে। সকলের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হবে। স্মৃতি জেড প্লাস নিরাপত্তায় মুড়ে শুটিং করছেন, এবং সেটে থাকা সকলকে কঠোর নিরাপত্তা প্রোটোকল মেনে চলতে হবে।

উল্লেখ্য, স্মৃতি ইরানি “কিউকি সাস ভি কাভি বহু থি”-তে অভিনয় করেই অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন। এই ধারাবাহিকটি ২০০০ সালে শুরু হয়েছিল এবং ২০০৮ সালে শেষ হয়েছিল। তুলসী বিরানির চরিত্রে তাঁর অভিনয় এখনও দর্শকদের মনে স্থায়ী হয়ে রয়েছে। তিনি এই ধারাবাহিকের জন্যে একাধিক পুরষ্কারও জিতেছিলেন। এরপর ২০০৩ সালে, ইরানি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত তিনি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন। পরে, তিনি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী হন (২০১৬ থেকে ২০২১)। এরপর তিনি ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং ২০১৯ সালে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি ২০২৪ সাল পর্যন্ত নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০