বড়পর্দার ‘লালকুঠি’র স্মৃতি ফিরিয়ে নিয়ে আসছে ধারাবাহিক

৭০-র দশকে বড়পর্দার জনপ্রিয় ছবি লালকুঠির কথা মনে করিয়ে দিল। জি বাংলার নতুন ধারাবাহিক 'লালকুঠি'র প্রোমো। ফিরছেন রাহুল-রুকমা পর্দায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৭০-র দশকে বড়পর্দার জনপ্রিয় ছবি লালকুঠির কথা মনে করিয়ে দিল। ছবিতে অভিনয় করেছিলেন তনুজা সমর্থ, ড্যানি ডেনজংপা, রঞ্জিত মল্লিক প্রমুখ। এই ছবির প্রতিটি গানই ভীষণ রকমের হিট হয়েছিল। এবার সেই ছবির কথাই মনে করালো জি বাংলার নতুন ধারাবাহিক ‘লালকুঠি’। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নতুন এই ধারাবাহিকের পরিচালনা করবেন ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত পরিচালক শুভেন্দু চাকী।

শোনা যাচ্ছে এই ধারাবাহিকের হাত ধরেই নাকি ফের ছোটপর্দায় ফিরতে চলেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও রুকমা রায়। এর আগে ‘দেশের মাটি’ ধারাবাহিকে তাঁদের জুটি অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য হয়েছিল। তবে আপাতত এই বিষয়টি পরিষ্কার না হলেও ‘লালকুঠি’ ধারাবাহিকের প্রোমোতে লালে লালেশ্বরী হয়ে রীতিমত সবার নজর কেড়েছেন রুকমা। লাল বেনারসি, সোনার গয়নায় সেজে ওঠা অভিনেত্রীকে ঘিরেই আপাতত রহস্যের মেঘ পুঞ্জীভূত হয়েছে। বিশাল এক ফাঁকা বাড়িতে তিনি একা। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে এমন সময়েই রহস্যের সঞ্চার হয়। দেওয়ালে এসে বিঁধে যায় রক্তমাখা ছোরা। 

প্রতিদিনের শাশুড়ি-বউমার কূটকচালি দেখে অভ্যস্ত দর্শকের কাছে এক টুকরো অন্য ধরণের গল্প নিয়ে আসতে চলেছে জি বাংলা। প্রোমোতে ব্যাবহৃত হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘ঘুম ঘুম চাঁদ’ গানটি। তবে এ বিষয়ে সবিস্তারে এখনও মুখ খোলেননি চ্যানেল কতৃপক্ষ। 

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও