মা হতে চলেছেন লক্ষীকাকিমা  

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য বিগত কয়েক বছর ধরে একের পর এক সুপারহিট ধারাবাহিক নিয়ে এসেছে স্টার জলসা  (Star jalsha) এবং জি বাংলা (Zee bangla)। শুধু তাই নয় নিত্য নতুন ধারাবাহিকের পাশাপাশি দর্শকদের কাছে গল্পের আকর্ষণ ধরে রাখতে সেইসব গল্পে আনা হয় বিভিন্ন ধরনের ট্যুইস্ট। ধারাবাহিকের বিভিন্ন ট্যুইস্ট দর্শকরা ভালো ভাবে মেনে নেন আবার কোনো কোনো ট্যুইস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে চলে তীব্র ট্রোলিং। এবার সেরকমই ট্যুইস্ট আসতে চলেছে জি বাঙলার জনপ্রিয় ধারাবাহিক লক্ষীকাকিমা সুপারস্টারে (Lakshmi kakima suparstar)। নতুন এই টুইস্টে দর্শকদের চমকে দিতে এবার মা হতে চলেছেন সুপারস্টার লক্ষীকাকিমা। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের ট্রোলের শিকার হতে হল জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী কাকিমাকে।

সম্প্রতি এই ধারাবাহিকের নতুন প্রোমো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে বমি করছেন লক্ষ্মীকাকিমা। পাশাপাশি তাঁকে বলতে শোনা গিয়েছে, “কদিন ধরেই বমি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে কেন বলো তো”? এরপর বাড়িতে ডাক্তার আসে। এবং তাঁকে পরীক্ষা করে জানায়, সম্ভবত মা হতে চলেছে দর্শকদের প্রিয় লক্ষ্মীকাকিমা। লক্ষীকাকিমার এই সন্তান সম্ভবনার কথা শুনে বাড়ির সকলে চমকে যায়। পাশপাশি চমকে যান লক্ষ্মীকাকিমা নিজেও। তাঁকে বিছানায় উঠে বসে মাথায় হাত দিতে দেখা যায়।

ধারাবাহিকে কিছুদিন আগেই দেখানো হয়েছে মা হতে চলেছে লক্ষী দাসের বড় বৌমা। এবার লক্ষীকাকিমার মা হওয়ার গল্প নেট দুনিয়াতে হাসির খোরাক হয়ে উঠেছে। নেটিজেনরা বলেছেন এবার একসঙ্গে মা হবেন শাশুরি বৌমা। তবে ট্রোল্ড হওয়ার পাশাপাশি গল্পের এই ট্যুইস্ট দর্শকদের খুব পছন্দ হয়েছে বলে মনে করা হচ্ছে।

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা