আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গভীর রাতে ভক্তের সঙ্গে সাক্ষাত, আনন্দে শাহরুখের গালে চুম্বন, ভাইরাল ছবি

নিজস্ব প্রতিনিধি: সাধে কি বলে তিনি বাদশা। শুধু অভিনয়ের দিক দিয়ে নয়, হৃদয়ের দিক দিয়েও তিনি যে রাজা। দীর্ঘ ৪ বছর ভক্তদের অপেক্ষা করানোর পর চলতি মাসেই সদলবলে ফিরছেন তিনি। ৯০ দশক থেকেই ভক্তদের হৃদয়ে রাজ করছেন তিনি। ঝুলিতে ব্লকবাস্টার চলচ্চিত্র ভুরি ভুরি। যখনই যার সঙ্গেই জুটি বেঁধেছেন সবকটি জুটিই পপুলার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অভিনেত্রী কাজলের সঙ্গে তাঁর রসায়ন এভারগ্রিন হয়েই থাকবে চিরকাল। তবে এখন দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁকে বেশ মানাচ্ছে। ভক্তদেরও বেশ মনে ধরেছে তাঁদের জুটি। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ-দীপিকা অভিনীত বহু প্রতীক্ষিত ‘পাঠান’।

যদিও পাঠান নিয়ে বিতর্কে জেরবার সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল। বিশেষ করে ছবির গান নিয়ে তোলপাড়। যেখানে কিছু অশ্লীল দৃশ্য এবং দীপিকার গেরুয়া বিকিনি নিয়েই যত্ত আপত্তি। যাই হোক, ইতিমধ্যেই সেন্সর বোর্ড বেশরাম রঙের কিছু কাটছাঁট করে ছবি মুক্তির অনুমোদন দিয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে, পাঠান রিলিজ করা পর্যন্ত সংবাদের শিরোনাম দখলে থাকবে শাহরুখের। দেশ-বিদেশ জুড়ে ব্যপক ফ্যান ফলোয়িং তাঁর। নিজের ব্যস্ত সময়সূচী থেকে মাঝে মধ্যেই ভক্তদের সঙ্গে আড্ডা দিতে চলে আসেন বাদশা। সম্প্রতি অভিনেতা গভীর রাতে তাঁর হোটেলের বাইরে ভক্তদের সঙ্গে দেখা করলেন। ভক্তের নাম যতীন গুপ্ত, যিনি কিনা SRK-এর একজন প্রবল অনুরাগী।

এদিন শাহরুখকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তিনি। আনন্দে শাহরুখকে জড়িয়ে আলিঙ্গন করেন। এবং বাদশার গালে চুম্বন করেও বসেন। বুধবার তারকার সঙ্গে দেখা করার বিষয়ে বিস্তারিত পোস্ট করে যতীন লিখেছেন, “আমাদের সঙ্গে দেখা করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, রাত ২ টো নাগাদ অন্য কোনও সুপারস্টার তাঁদের ভক্তদের সঙ্গে সাক্ষাত করতে আসবেন না। আমাদের সঙ্গে দেখা করার জন্যে আপনি আপনার হোটেল রুমের ভিতরে আমাদের ডেকেছেন। নিজের পুরো সময়, মনোযোগ এবং সম্মান দিয়েছেন৷ আপনার আশীর্বাদের জন্য আপনাকে ধন্যবাদ। গভীর রাতে আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, তবে আমি আপনাকে ভালবাসি।” ছবিতে স্পষ্ট শাহরুখ তাঁদের হাতে থাকা ‘পাঠান’-এর একটি পোস্টারে সই করে দেন। পাঠানের পাশাপাশি শাহরুখকে আর অ্যাটলির ‘জওয়ান’ এবং রাজকুমার হিরানির ‘ডানকি’ছবিতে দেখা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ