চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্যান্সারে আক্রান্ত নন কিংবদন্তি গায়িকা সাবিনা, বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিন কয়েক আগেই ফের ক্যান্সারে আক্রান্ত হওয়ার দরুণ খবরে এসেছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। এই খবরে রীতিমতো আঁতকে উঠেছিলেন তাঁর ভক্তরা। কিন্তু তাঁর কিছুই হয়নি। সদ্য সাবিনা নিজেই জানিয়েছেন যে, তাঁর কিছুই হয়নি। শুধুমাত্র তিনি নিয়মিত চেকাপের জন্যেই সিঙ্গাপুরে গিয়েছেন। অন্য কোনও কারণ নেই, তাই অযথা বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন গায়িকা সাবিনা ইয়াসমিন। যিনি বাংলাদেশের অত্যন্ত খ্যাতনামা গায়িকা।যিনি বাংলাদেশের অত্যন্ত খ্যাতনামা গায়িকা। যার ঝুলিতে রয়েছে, ‘সব সখীরে পার করিতে’, ‘এই পৃথিবীর পরে’, ‘মন যদি ভেঙে যায়’, ‘ও আমার রসিয়া বন্ধুরে’, ‘জীবন মানেই যন্ত্রণা’, ‘মাঝি নাও ছাড়িয়া দে’, ‘সুন্দর সুবর্ণ’-মতো একাধিক সুপারহিট গান।

বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি সেখান থেকেই সামাজিক মাধ্যমে গায়িকা জানালেন যে, তিনি পুরোপুরি সুস্থ। তাঁর কথায়, ২০০৭ সালে তিনি ওরাল ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সেই কারণেই প্রতিবছর নিয়মিত তাঁকে সিঙ্গাপুরে চেকাপ করতে যেতে হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার চেকাপে গিয়ে তাঁর দাঁতের একটা সমস্যা হয়। চিকিৎসকের পরামর্শে তাঁকে ছোট একটি সার্জারি করতে হয়। চিকিৎসকের সঙ্গে তাঁর পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট আগামী ১৫ মার্চ। তাই তিনি ততোদিন চিকিৎসকের পর্যবেক্ষণেই থাকছেন। অ্যাপয়েন্টমেন্টের পর চিকিৎসক যদি বলে দেশে ফিরে যেতে, তিনি ফিরে যাবেন। সুতরাং তাঁর শরীরে আর কোনও ক্যান্সার বাসা বাধে নি। তাই সবার কাছে তিনি অনুরোধ করেছেন, অযথা যাতে কেউ তাঁর রোগ সংক্রান্ত বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ায়। কারণ সেটা তাঁর ভক্তদের জন্য কষ্টের কারণ হবে।

গত পাঁচ দশক ধরে তিনি বাংলাদেশের সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। তিনি তাঁর অসাধারণ গায়কী প্রতিভার জন্যে ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও সংগীত শাখায় তাঁর অসাধারণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারেও ভূষিত করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ