‘সততা আজও বেঁচে আছে’, হারানো ক্রেডিট কার্ড ফেরত পেয়ে নিরাপত্তারক্ষীকে কুর্নিশ অনুপমের

অভিনেতা ওই সিকিউরিটি কর্মীর সততা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। কারণ পেটের দায়ে সামান্য টাকার বিনিময়ে সিকিউরিটি গার্ডের কাজ করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল এমন সৎ মানুষ দেখা যায়! হ্যাঁ, সম্প্রতি এমন মানুষ দেখার সুযোগ হয়েছিল বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের-এর। দিন কয়েক আগে সকালে মর্নিং ওয়ার্ক করতে গিয়ে হারিয়ে গিয়েছিল প্রবীণ অভিনেতা ক্রেডিট কার্ড। হন্যে হয়ে খোঁজার পরেও মেলেনি তাঁর ক্রেডিট কার্ড। স্বাভাবিকভাবেই ক্রেডিট কার্ড থেকে অনেক প্রতারণা হয়। যেহেতু ক্রেডিট কার্ডটি অভিনেতার নামে ছিল, সেই কারণেই ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু সৌভাগ্যবশতঃ অভিনেতা তা ফেরৎ পেয়েছেন। এবং সেটা তাঁর বাড়িতে গিয়ে ফেরৎ দিয়ে এসেছে একজন নিরাপত্তারক্ষী। যাঁর সততা দেখে মুগ্ধ হয়েছেন অনুপম খের।

অভিনেতা জানিয়েছেন, তিনি যখন ক্রেডিট কার্ডটি খুঁজে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান, তখনই তাঁর বাড়ির বাইরে কলিং বেল বাজে। অভিনেতার বাড়ির আশেপাশের এলাকার একজন কর্মরত নিরাপত্তারক্ষী সঞ্জয় যাদব অভিনেতার ক্রেডিট কার্ডটি খুঁজে পান। অনেক খোঁজাখুঁজির পর তিনি অভিনেতার বাড়িতে যেতে সক্ষম হন। এবং সেটি তাঁকে ফেরৎ দিয়ে আসেন। অভিনেতা ওই সিকিউরিটি কর্মীর সততা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। কারণ পেটের দায়ে সামান্য টাকার বিনিময়ে সিকিউরিটি গার্ডের কাজ করেন তিনি। তাই তাঁর টাকার প্রতি লোভ থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু তিনি অভিনেতার ক্রেডিট কার্ডটি ব্যবহার না করে সেটি অভিনেতাকে ফেরৎ দিয়ে সততার পরিচয় দিয়েছেন। তাতেই মুগ্ধ হয়ে গিয়েছেন অভিনেতা।

 

এই বিষয়টি অভিনেতা নিজেই একটি ইনস্টাগ্রাম ভিডিও-র মাধ্যমে রবিবার (৮ ফেব্রুয়ারি) জানালেন। ভিডিওতে, অভিনেতা, গার্ডের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘সঞ্জয় যাদব জি, আপনি খুব মহান ব্যক্তি।সম্প্রতি মর্নিং ওয়াক করতে গিয়ে আমার ক্রেডিট কার্ড পকেট থেকে পড়ে যায়। আমি ওটা অনেক খুঁজেছি। কিন্তু পাইনি। যে কারণে আমি খুব চিন্তিত ছিলাম। অবশেষে তিনি আমার ক্রেডিট কার্ড খুঁজে পেয়েছেন এবং আমাকে তা ফেরত দিয়েছেন।’ ভিডিওটি শেয়ার করে অনুপম আরও লিখেছেন, ‘এখনও সততা বেঁচে আছে।’

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

‘টাকা হাতানোর ছক ছিল’, ২০২৪-এর গণপিটুনির ঘটনা নিয়ে মুখ খুললেন রবিনা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি

তোলাবাজির অভিযোগে কৃষ্ণনগরে গ্রেফতার তৃণমূল নেতা

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

আইপিএলে বিরাট ইতিহাস কোহলির, কোন রেকর্ড গড়লেন?

‘‌দেশের নিরাপত্তার সঙ্গে আপস নয়’‌, বনগাঁ সীমান্ত পরিদর্শন করে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর

মুম্বই থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার