মণিরত্নমের ছবিতে বিমানের ছাদে উঠেও নাচতে পারেন শাহরুখ

মণি, আমার চলচ্চিত্র যেভাবে চলছে, আমি মনে করি আপনার প্লেন কেন বেশি দূরে নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুজনেই দেশের বিনোদন মহলের সেরা। একজন সুপারস্টার, অন্যজন সেরা পরিচালক। যাঁদের ঝুলিতে প্রায় সবকটিই ব্লকবাস্টার। আর বিনোদনের সেরা অভিনেতা দের সঙ্গে কাজ করেছেন পরিচালক। হ্যাঁ, একজন শাহরুখ খান এবং অন্যজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মণি রত্নম। শাহরুখ এবং মণিরত্নমের শেষ চলচ্চিত্র ছিল ১৯৯৮ সালের ‘দিল সে…’। ছবিটি দুর্দান্ত সফলতাও অর্জন করেছিল। কিন্তু এই ছবির পরে আর কোনও ছবিতে তাঁরা জুটিবদ্ধ হননি। কিন্তু কেন?

সম্প্রতি সেই জবাব দিলেন মণিরত্নম। সঙ্গে শাহরুখের কাছে রাখলেন একটি মজাদার শর্তও। অভিনেতা-পরিচালক জুটি বুধবার দিল্লিতে CNN News18 পুরস্কারের জন্য একই ছাদের নীচে উপস্থিত ছিলেন। ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার’-পাওয়ার পর মণি রত্নমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি শাহরুখ খানের সঙ্গে আবার কবে সিনেমা বানাবেন? এমনকী শাহরুখ খানও মণি রত্নমের সঙ্গে কাজ করতে চান। দিল সে, এর ‘ছাইয়া ছাইয়া’- গানটি এখনও নস্ট্যালজিক। সেখানে শাহরুখ খানের ট্রেনের উপর চড়ে মালাইকার সঙ্গে নাচ এখনও ভক্তদের কাছে তাজা।

শাহরুখ খান এদিন মণিরত্নমের কাছে সোজাসুজি বলেন, ‘আপনি কবে আমাকে নিয়ে ছবি করবেন, কথা দিচ্ছি আপনি বললে বিমানের ছাদে গিয়েও ‘ছাইয়্যা ছাইয়্যা’ নাচব।’! এরপরেই খানের প্রতিক্রিয়ায়, দর্শকদের মধ্যে বসে থাকা মণি রত্নম বলেন,আপনি যখন বিমান কিনতে সক্ষম হবেন, তখনই আপনার সঙ্গে চলচ্চিত্র বানাব। তখন খান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “মণি, আমার চলচ্চিত্র যেভাবে চলছে, আমি মনে করি প্লেন কেনা বেশি দূরে নেই।” শাহরুখের কথা শেষ হওয়ার পরই মনি রত্নম বলেন, ‘চিন্তা করো না, আমি বিমানটি মাটিতে নামিয়ে আনব।’ এদিন ‘ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ ২০২৩-এ সম্মানিত মণি রত্নম কমল হাসানের সঙ্গেও তাঁর বহু প্রতীক্ষিত পুনর্মিলনের সম্পর্কে বলেছিলেন, “আমি বলতে পারব না কেন সে আমাকে এত সময় অপেক্ষা করান। তবে আপনার কাছে সেই ক্ষমতার একজন অভিনেতা থাকলে সত্যই কঠিন হবে। সবচেয়ে বড় তারকাদের ইগোর সমস্যা থাকে না।”

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী