‘সূর্য্য 42’-এর শ্যুটিংয়ের একাধিক দৃশ্য ফাঁস, না মুছলে চূড়ান্ত আইনি ব্যবস্থার সিদ্ধান্ত নির্মাতাদের

এছাড়াও আমরা আপনাকে জানাতে চাই যে, যারা এই কঠোর বিষয়টি ফাঁস করেছে, তাঁদের বিরুদ্ধে 'কপিরাইট লঙ্ঘন'-এর অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাতদিন প্রতিনিয়ত এক একটা মজার মজার ভিডিও ভাইরাল হয়ে চলেছে। যেখানে বাদ পড়ে না, সিনেমার শ্যুটিংয়ের একাধিক দৃশ্যের ছবি ও ভিডিও। গোপনীয়তা ভাঙতে এখন সময় লাগে না তেমন কারুরই। কোনও গোপনীয় জিনিস একবার মার্কেটে ছেড়ে দিতে পারলেই হল, ঝড়ের বেগে তা ভাইরাল হতে বাধ্য। সম্প্রতি, ভাইরাল হল দক্ষিণী সুপারস্টার সূর্য্য-এর আসন্ন ছবি ‘সূর্য্য 42’-এর শ্যুটিংয়ের একটি দৃশ্য। এই ছবিতে সূর্য্যের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ইতিমধ্যেই এই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে জোরকদমে। এই মুহূর্তে সিরুথাই শিবা পরিচালিত এই ছবির শ্যুটিং চলছে গোয়াতে। আর সেখান থেকেই ছবির শ্যুটিংয়ের বেশ কয়েকটি স্থিরচিত্র এবং ভিডিও ফাঁস হয়েছে। এই বিষয়ে ছবির প্রোডাকশন হাউস একটি বিবৃতিতে অনুরাগীদের কাছে অনুরোধ করেছেন যে, ফাঁস হওয়া স্থিরচিত্রগুলি যাতে সরিয়ে ফেলা হয়। নয়তো আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দিশা পাটানি সম্প্রতি গোয়ায় সুর্য্য 42-এর শুটিংয়ে যোগ দিয়েছেন। পাশাপাশি জানা গিয়েছে, গোয়ার এই মনোরম লোকেশনে প্রথম শিডিউলের শ্যুটিং চলবে প্রায় এক মাস ধরে। সেখান থেকেই গত কয়েকদিন ধরে ‘সূর্য্য 42’ ছবির শ্যুটিংয়ের একাধিক ছবি ও ভিডিও লাগাতার ভাবে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করা হয়েছে। এই বিষয়ে গতকাল অর্থাৎ ২৫ সেপ্টেম্বর গ্রিন স্টুডিও টুইটারে নেটিজেনদেরকে সতর্ক করে দিয়েছিলেন যে, তাঁরা যদি ফাঁস হওয়া ছবি এবং ভিডিওগুলি মুছে না দেয় তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷

তাঁদের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, “সকলের কাছে একটি বিনীত অনুরোধ! আমরা লক্ষ্য করেছি যে আমাদের আসন্ন প্রযোজনা #Suriya42-এর শুটিং সেট থেকে কয়েকজন ‘ভিডিও এবং ছবি’ শেয়ার করছেন। আমাদের প্রতিটি কাজে পুরো দলের রক্ত ​​ও ঘাম জড়িত। আমরা এই মুভিটিকে দুর্দান্তভাবে থিয়েটারে মুক্তি দিতে চাই, এবং দারুণ একটা অভিজ্ঞতা উপহার দিতে চাই সবাইকে। আপনাদের কাছে বিনীত অনুরোধ , প্রকাশিত ভিডিও এবং ছবিগুলি মুছে ফেললে আমরা উপকৃত হব। আর ভবিষ্যতে এটিকে আর শেয়ার না করার অনুরোধ করছি। এছাড়াও আমরা আপনাকে জানাতে চাই যে, যারা এই কঠোর বিষয়টি ফাঁস করেছে, তাঁদের বিরুদ্ধে ‘কপিরাইট লঙ্ঘন’-এর অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সূর্য্য 42 সম্পর্কে

সূর্য্য 42 একটি পিরিয়ড অ্যাকশন অ্যাডভেঞ্চার ড্রামা। যেখানে সুরিয়া মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, দিশা। ছবিটি সূর্য্যের প্রথম প্যান-ইন্ডিয়া ছবি হিসেবে চিহ্নিত হবে। আর এই ছবিটি মোট ১০ টি ভাষায় মুক্তি পাবে।

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা

নিউ জার্সিতে স্বাধীনতা দিবসে একসঙ্গে ১,৩৮৩টি তেরঙ্গা পতাকা উত্তোলনে গিনেস রেকর্ড

বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?