ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে ঘর ভাসল রক্তের স্রোতে। স্ত্রীকে ছুরি দিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির  বিরুদ্ধে। শুধু স্ত্রী নয় রেহাই পেল না দুই নিষ্পাপ সন্তানও। পরপর তিনজনকে নৃশংসভাবে হত্যার পর ছুরি দিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন পরিবারের কর্তা। এমনটাই অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় রীতিমতো শিউরে উঠেছে গোটা এলাকা। ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।   

ঘটনাটি ঘটেছে রায়পুরের ডুমারতারাই এলাকার সাহুপাড়ায়, মানা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালোদ জেলার বাসিন্দা ভুবনেশ্বর সাহু পরিবারের সঙ্গে সাহুপাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। অভিযোগ, শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কোনও বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। এরপর ভুবনেশ্বর প্রথমে তাঁর স্ত্রী খেলেশ্বরী সাহুর উপর ছুরি দিয়ে হামলা করেন বলে অভিযোগ। এরপর নিজের দুই সন্তান ১০ বছরের আশিস সাহু এবং ৮ বছরের জ্ঞান সাহুর উপরও ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।  

আরও পড়ুন: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর অভিযুক্ত নিজের উপরও ছুরি দিয়ে আঘাত করেন বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং গুরুতর আহত অবস্থায় তাঁকে আটক করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আম্বেদকর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেকাহারা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল সিল করে শুরু হয়েছে তদন্ত। প্রতিবেশী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বামী-স্ত্রীর মধ্যে ঠিক কী নিয়ে বিবাদ হয়েছিল এবং কী পরিস্থিতিতে এই ভয়াবহ হামলা চালানো হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

মেলেনি আবাসে ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্য বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক,’ ‘মন কি বাতে’ বললেন মোদি