আচমকা অসুস্থ নচিকেতা, বুকে বসেছে ২টি স্টেন্ট! কেমন আছেন গায়ক?

Share:

নিজস্ব প্রতিনিধি : আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন গায়ক নচিকেতা। শনিবারই তড়িঘড়ি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসা হয়েছে। হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল তাঁর। বুকে বসানো হয়েছে ২টি স্টেন্ট। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন গায়ক।

জানা গিয়েছে, কয়েকদিন ধরে টানা অনুষ্ঠান করছিলেন নচিকেতা। শরীরের ওপর ধকল ছিলই। শনিবার রাতে বুকে অস্বস্তি বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। সেই কারণে বুকে দুটি সেন্ট বসানো হয়েছে। রবিবার সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গায়কের অবস্থা এখন স্থিতিশীল। আগে অল্পবিস্তর অসুস্থতা থাকলেও হৃদরোগ ছিল না। শারীরিক অসুস্থতার কারণে খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণেই ছিল তাঁর। কিন্তু বিগত কয়েক দিনে কাজের চাপ নিতে পারছিলেন না তিনি। শনিবারে অসুস্থ হয়ে পড়েন। রবিবার আসানসোলে একটি অনুষ্ঠান ছিল গায়কের। শারীরিক অসুস্থতার কারণেই সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

বিগত কয়েক দিনে তিনি বিভিন্ন ইভেন্ট ও শোয়ের চাপে শরীর দুর্বল হয়ে পড়েছিল। শনিবার তা খারাপ অবস্থা হয়। তাঁর শারীরিক অবস্থার জন্য নচিকেতার আগামী সমস্ত কনসার্ট আপাতত বাতিল করা হয়েছে। এই কনসার্টের মধ্যে কয়েকটি অনুষ্ঠান বেশ বড় ছিল। গায়কের অসুস্থতার কথা জানতে পেরেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে রবিবার জানানো হয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বিগত কয়েকদিনে টানা কাজের চাপে এই ঘটনা ঘটে থাকতে পারে। তাই এখন কয়েকদিন পর্যবেক্ষণে রাখার কথাই জানিয়েছেন চিকিৎসকরা।

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের