দেশে লাগাতার গোষ্ঠী হিংসা নিয়ে মুখ খুললেন নাসিরুদ্দিন শাহ

এবার দেশে গোষ্ঠী হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর নিন্দায় সরব হলেন বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হজরত মহম্মদকে নিয়ে লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি থেকে সাসপেন্ড হয়েছেন নুপূর শর্মা ও নবীন জিন্দল। বাতিল করা হয়েছে তাঁর সদস্য পদ। আর এরপর থেকেই লাগাতার হুমকি প[আচ্ছেন দল থেকে বহিষ্কৃত নেত্রী। নেত্রীর দুঃসময়ে তাঁর পাশে দারিয়েছিলেন কঙ্গনা রানাউত। এবার দেশে গোষ্ঠী হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর নিন্দায় সরব হলেন বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

কানপুরসহ একাধিক জায়গায় অশান্তি নিয়ে প্রধানমন্ত্রীকে অভিনেতা বলেছেন, ”আশা করি বিদ্বেষ বা হিংসা ছড়ানো থেকে তিনি বিরত থাকবেন। দেশে যাতে এই বিষ আর না ছড়ায় তাঁর দিকেও যেন তিনি দৃকপাত করেন দয়া করে। আমি তাঁর কাছে অনুরোধ করব তিনি যেন উচিত পদক্ষেপ নেন। সঙ্গে দেশের মানুষের মনে সুস্থ ভাবনা চিন্তা ও বোধের যাতে উদয় হয় সেদিকেও নজর দেন। এই অনুরোধই তাঁকে করব। ”

প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিজেপি নেত্রী নুপূর শর্মা হজরত মহম্মদের বিয়ে নিয়ে নানারকম বিতর্কিত মন্তব্য করেছিলেন। আর তা নিয়েই দেশের নানা প্রান্তে শুরু হয়ে যায় বিক্ষোভ, রীতিমত অশান্ত পরিবেশের সৃষ্টি হয়। তারপরেই বিজেপির থেকে একটি বিবৃতি পেশ করা হয়। যেখানে বলা হয় সব ধর্মকে সমান ভাবে দেখা হয় বিজেপির তরফ থেকে।ভারতে সবসময়ে সব ধর্ম একই সঙ্গে বিকশিত হয়েছে, তাই ধর্ম বা ধর্মীয় ব্যক্তিদের প্রতি কেউ অসম্মানজনক মন্তব্য করলে, বিজেপি এর প্রতিবাদ করবে। এই ধরণের কার্যকলাপের সঙ্গে জড়িত কাউকেই বিজেপি প্রশ্রয় দেবে না।”

এরপরই কথা অনুযায়ী নুপূর শর্মাকে ৬ বছরের জন্যে সাসপেন্ড করা হয় বিজেপি থেকে। কিন্তু তাতেও বিক্ষোভের আগুন নেভেনি। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে নূপুরকে। যদিও এই মুহূর্তে নূপুর এবং তাঁর পরিবার নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন। এদিকে গেরুয়া শিবিরের একনিষ্ঠ ভক্ত কঙ্গনা। নিজেকে বরাবরই রাষ্ট্রপ্রেমী হিসেবে বড়াই করেন অভিনেত্রী। তাই এবার তিনি নেত্রীর পাশে দাঁড়ালেন।

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২