ছবির আকর্ষণ সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহ, মুক্তি পাচ্ছে ‘অ্যা হোলি কন্সপিরেসি’

এই ছবির সবথেকে আকর্ষণের জায়গা হল ছবির কাস্টিং। এই ছবিতে কাজ করেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও বাংলা ছবির প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় দু’বছরের অপেক্ষায় ইতি টেনে ২৯ জুলাই মুক্তি পেতে চলেছে ‘অ্যা হোলি কন্সপিরেসি’ (দেবতার গ্রাস)। এই ছবির সবথেকে আকর্ষণের জায়গা হল ছবির কাস্টিং। এই ছবিতে কাজ করেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও বাংলা ছবির প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শৈবাল মিত্রের পরিচালনায় এই ছবির পাওয়ার হাউজ বলা যায় এই ছবির কাস্টকে। 

জেরোম লরেন্স ও রবার্ট ই লি রচিত ‘ইনহেরিট দ্য উইন্ড ‘ উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি । নাসিরুদ্দিন শাহ ও সোউমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবির অন্যান্য চরিত্রগুলিতে অভিনয় করছেন অমৃতা চট্টোপাধ্যায়, কৌশিক সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ। হিল্লোলগঞ্জের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। যেখানে বেশিরভাগ বাসিন্দাই আদিবাসী সম্প্রদায়ের এবং ধর্ম অনুসারে খ্রিস্টান। সেখানে, কুণাল জোসেফ, একজন বিজ্ঞানের অধ্যাপক, বিজ্ঞানের আগে বাইবেলের জেনেসিস পড়াতে চান না। কিন্তু কলেজে জেনেসিস শেখানোর একটি অলিখিত নিয়ম যা কুণাল প্রত্যাখ্যান করেন কারণ বাইবেল তার এক্তিয়ারের বাইরে। ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কুণালকে সাসপেন্ড করে। এর পরে, এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা শুরু হয় যেহেতু কুণাল একজন হিন্দু এবং খ্রিস্টানদের আপত্তিকর অপরাধে জেলে বন্দী। 

কুণালের দুর্দশা চরমে পৌঁছায়, সবার নজর পড়ে হিল্লোলগঞ্জের দিকের। হিল্লোলগঞ্জ আদালতে কুণালের বিচার শুরু হয় এবং দুইজন বিশিষ্ট আইনজীবী – রেভারেন্ড বসন্ত কুমার চ্যাটার্জি এবং অ্যান্থন ডি’সুজা – তার পক্ষে এবং বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন। সৌমিত্র চট্টোপাধ্যায় এখানে বসন্ত কুমারের চরিত্রে অভিনয় করছেন। নাসিরুদ্দিন শাহকে দেখা যাবে অ্যান্থন ডি’সুজার চরিত্রে। বলা যায় তাঁরাই ছবিটির মেরুদণ্ড। ছবিতে দিল্লি-ভিত্তিক এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক সেন । এটি একটি ত্রিভাষিক চলচ্চিত্র হতে চলেছে। যেখানে চরিত্ররা আদিবাসী ভাষা ছাড়াও বাংলা, হিন্দি, ইংরেজিতে কথা বলবে।

মা’কে বাঁচাতে গিয়ে আমেরিকায় মর্মান্তিক মৃত্যু ভারতীয় কিশোরের

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু