পঙ্কজ ত্রিপাঠীর মুকুটে নয়া পালক, হলেন নির্বাচন কমিশনের ‘জাতীয় আইকন’

তাঁকে কেবলমাত্র গণতন্ত্রে অবদানকারী কণ্ঠস্বর হিসাবে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয় নি, এটি তাঁর কাছে যথেষ্ট সম্মানের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের একজন বিশিষ্ট অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, তাঁর অভিনয়ে মুগ্ধ আসমুদ্র হিমাচল। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দুর্দান্ত মনের মানুষও বটে। যাই হোক, সোমবার বিকেলে অভিনেতার নামের পাশে আরও একটি চমক যোগ হল। এদিনের এক ইভেন্টে অভিনেতাকে ভারতীয় নির্বাচন কমিশনের ‘জাতীয় আইকন’ করা হয়। স্বাভাবিকভাবেই অভিনেতার ভক্তরা তাঁর এই জয়ে দারুণ খুশি। জানা গিয়েছে, ‘ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি করতেই ইসিআই-এর সঙ্গে অভিনেতার যোগসূত্রের জন্য’ অভিনেতাকে এই সম্মান দেওয়া হয়েছে। অভিনেতার উপস্থিতিতেই প্রধান নির্বাচন কমিশনার দিল্লিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা করেছেন।

হিন্দি চলচ্চিত্র জগতের দুর্দান্ত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তাঁর অভিনীত মোটামুটি সবকটি সিনেমাই রীতিমতো সুপারহিট। যিনি মির্জাপুর, সিক্রেড গেমস, মিমি, নিউটনের একাধিক চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। যদিও তিনি অনেক আগেই ইসিআই-এর রাষ্ট্রীয় আইকন হয়েছিলেন। অভিনেতার প্রশংসা করতে গিয়ে এদিন সিইসি রাজীব কুমার বলেন যে, তাঁকে জাতীয় আইকন করার সিদ্ধান্তটি সারা দেশের। এদিকে প্রথমবার ভোটার হওয়ার স্মৃতি মনে করে দর্শকদের উদ্দেশে পঙ্কজ ত্রিপাঠি জানান, তাঁকে কেবলমাত্র গণতন্ত্রে অবদানকারী কণ্ঠস্বর হিসাবে ভোট দেওয়ার অধিকার দেওয়া হয় নি, এটি তাঁর কাছে যথেষ্ট সম্মানের। অভিনেতা সমস্ত তরুণ ভোটারদের তাঁদের গণতান্ত্রিক পছন্দগুলি প্রতিফলিত করতে এবং ভাবনা- চিন্তা করে সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, একজন জাতীয় পুরস্কার বিজয়ী, প্রায় দুই দশক ধরে তিনি এই শিল্পের সঙ্গে সংযুক্ত। ওমকারা, ধর্ম, এবং আক্রোশের মতো একাধিক সমালোচক প্রশংসিত চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে তাঁর কেরিয়ারে সবথেকে উল্লেখযোগ্য চলচ্চিত্র ছিল, অনুরাগ কাশ্যপের কাল্ট ক্লাসিক টু-পার্টার গ্যাংস অফ ওয়াসিপুর (2012), যেখানে সুলতান কোরেশি চরিত্রের দারুণ খ্যাতি অর্জন করেছিলেন। মির্জাপুর এবং ক্রিমিনাল জাস্টিসের মতো একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ ছাড়াও তিনি কয়েক বছর ধরে ব্যবসায়িকভাবে সফল বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। ২০১৭ সালে তাঁর অভিনীত চলচ্চিত্র নিউটনের জন্য তিনি জাতীয় পুরস্কারের সম্মানে ভূষিত হয়েছিলেন। যেখানে তিনি ছত্তিশগড়ের জঙ্গলে একটি সংঘাত-প্রবণ এলাকায় নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত একজন CRPF অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। পঙ্কজকে পরবর্তীতে অক্ষয় কুমার, ইয়ামি গৌতম এবং অরুণ গোভিলের সঙ্গে OMG 2 ছবিতে দেখা যাবে।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?