Loading live market data...
Loading active stocks...
Connecting...

করফাঁকি মামলার নয়া মোড়, শাকিরার ৮ বছরের জেল নিশ্চিত

স্পেনে যদি কেউ ১৮৩ দিনের বেশি সময় কাটান তাহলে তাঁকে স্প্যানিশ বাসিন্দা হিসাবে বিবেচনা করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই কর ফাঁকি দেওয়ার অভিযোগে বিদ্ধ আন্তর্জাতিক পপ তারকা শাকিরা। জানা গিয়েছে, এবার নাকি কর ফাঁকি দেওয়ার অভিযোগে প্রায় ৮ বছর জেল হতে চলেছে শাকিরার। এবার স্প্যানিশ আদালতে শাকিরার বিরুদ্ধে ১৩ মিলিয়ন পাউন্ডের বেশি কর ফাঁকি দেওয়ার অভিযোগে বিচার বসবে। প্রায় ৩ বছর তিনি কর দেননি। জানা গিয়েছে, ২০১২-২০১৪ সালের মধ্যে স্পেনের করফাঁকি দেওয়ার অভিযোগে কলম্বিয়ান পপ গায়ককে প্রায় আট বছরেরও বেশি সময় কারাগারে কাটাতে হতে পারে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর প্রাক্তন জেরার্ড পিকের সঙ্গে বসবাস করার জন্যে তিন বছর স্পেনে বসবাস করেননি, কারণ জেরার্ড পিকে সেই সময়ে বার্সেলোনার খেলোয়াড় ছিলেন। তাই তাঁর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রেই বসবাস করেছেন শাকিরা। যদিও এই মাসের শুরুতে কলম্বিয়ান গায়ক-গীতিকার তাঁর দুই সন্তানকে নিয়ে মিয়ামিতে চলে গিয়েছেন কারণ গতবছরই প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। যদি তিনি দোষী প্রমাণিত হন, তাহলে আট বছরের জেল হতে পারে শাকিরার।

কারাদণ্ডের পাশাপাশি, শাকিরার ২৩ মিলিয়ন ইউরো (£19.2 মিলিয়ন) জরিমানা হতে পারে। প্রায় ২০০ জন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার পর, অবশেষে শাকিরার জালিয়াতির বিচার শুরুর তারিখ নির্ধারিত হয়েছে। গত ১৪ ডিসেম্বর আদালতে তাঁর মামলার কার্যবিধি শুরু হয়েছিল। তবে সেই মামলায় শাকিরা অনুপস্থিত ছিলেন। আগামী সোমবার শাকিরা তাঁর সন্তান মিলান এবং সাশাকে নিয়ে বার্সেলোনায় ফিরে যাবেন। মিয়ামিতে তাঁর নতুন বাড়িতে স্থানান্তর করার আগে শাকিরা স্প্যানিশ কর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। গত নভেম্বরে, হিপস ডোন্ট লাই গায়িকা দাবি করেছিলেন যে, তিনি অযথা “নিপীড়িত” হচ্ছেন এবং তাঁর খ্যাতি নষ্ট করার জন্য দায়ী স্প্যানিশ ট্রেজারি। তবে তাঁর শেষ মুহূর্তের দর কষাকষিতে প্রবেশ করার কোনও ইচ্ছা নেই, তাই তিনি এবার বিচারে যাবেন।

কলম্বিয়ান শিল্পীর মুখপাত্র বলেছেন যে, তিনি বিশ্বাস করেন দেশটির কর কর্মকর্তারা তাঁকে “প্রমাণ ছাড়া” স্পেনের বাইরে থাকার বিষয়ে মিথ্যা অভিযোগবিদ্ধ করেছেন, তাঁকে মিথ্যে ট্যাক্স জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শাকিরা, একজন প্রাক্তন বাহামা ট্যাক্স রেসিডেন্ট, প্রাক্তন পিকের সঙ্গে পাঁচ বছর ডেট করার পর তিনি ২০১৫ সালে শুধুমাত্র স্পেনে একজন পূর্ণ-সময়ের ট্যাক্স রেসিডেন্ট হিসাবে নিবন্ধিত হয়েছিলেন৷ স্পেনে যদি কেউ ১৮৩ দিনের বেশি সময় কাটান তাহলে তাঁকে স্প্যানিশ বাসিন্দা হিসাবে বিবেচনা করা হয়।

রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গার রৌনক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২, হতে চায় অধ্যাপক

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩, নিখোঁজ একাধিক

ব্রিগেডে বিজেপির শপথগ্রহণের দিনে কোন কোন রাস্তায় নো-পার্কিং এবং যান নিয়ন্ত্রণ? জেনে নিন

ইনস্টাগ্রামের প্রেম থেকে রক্তাক্ত পরিণতি! প্রয়াগরাজে কিশোরী প্রেমিকাকে নৃশংস খুন প্রেমিকের

রাতারাতি প্রিয়াঙ্কা চোপড়ার লক্ষ লক্ষ ইনস্টাগ্রাম ফলোয়ার্স গায়েব, কারণ কী?

ব্রিগেডের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিমান বসু, আর কী চমক থাকছে?‌

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মাধ্যমিকে ৬৯০ নম্বর প্রাপ্ত রাজ্যের সম্ভাব্য অষ্টম প্রজ্ঞার লক্ষ্য এবার নিটে সাফল্য

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?